১৬৪ বছর পর শুক্র ও নেপচুনের মিলনে তৈরি হচ্ছে এই যোগ, বেতন বাড়বে কাদের?
জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহ ছাড়াও এমন অনেক গ্রহ রয়েছে যেগুলি সৌরজগতের অংশ হিসেবে ধরা হয় না। তার মধ্যে রয়েছে ইউরেনাস, নেপচুন, প্লুটো। প্রায় ১৬৪ বছর পর শুক্র গ্রহ ও নেপচুন মিলিত হতে চলেছে।
২০২২ সালের ১১ সেপ্টেম্বর নেপচুন কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল। ২০২৩ সালের ১৯ তারিখ মীন রাশিতে প্রবেশ করে এই গ্রহ, ২০২৫ সালে ২৭ জুন মীন রাশিতে প্রবেশ করবে। সেই সঙ্গে শুক্র মীন রাশিতে থাকবে। এসময় শুক্র ও নেপচুনের মিলনের কারণে তৈরি হবে মায়া যোগ।

এই যোগের প্রভাব ১২ রাশির ব্যক্তিদের ওপরই পড়বে। তবে কিছু রাশির জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। জানান সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। আপনার রাশির সপ্তম ঘরে এই যোগ হবে। তাই আপনার ব্যবসায় খুব সফলতা আসবে। আর্থিক দিকেও লাভ হবে আপনার। ব্যক্তিত্ব ক্রমশ বাড়তে থাকবে। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখানেও লাভের মুখ দেখবেন। এসময় যারা নতুন কোনও ব্যবসা শুরু করবেন, তাদের জীবনেও শুভ সময়। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন আপনি।
তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিরা নয়া সম্পত্তির মালিক হবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে লাভের মুখ দেখবেন। যারা নতুন ব্যবসা করছেন তাদেরকে খুব শুভ সময়। পাইকারি ব্যবসাতেও আপনি খুব লাভ করতে পারবেন। এসময় বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। দাম্পত্য জীবনেও সুখী হবেন আপনি। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। এসময় আপনার স্ত্রীকে নিয়ে আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের ওপর শুক্র ও নেপচুনের বিশেষ প্রভাব পড়বে। কাজের জায়গায় আপনার পরিবেশ মনোরম থাকবে। সৃজনশীল কাজের প্রতি মন বাড়বে আপনাদের। সকলেই আপনার কাজের প্রশংসা করবেন। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আমদানি, রপ্তানির ব্যবসাতেও খুব লাভ করতে পারবেন। তাছাড়া আপনি যদি কোনও নতুন ব্যবসা শুরু করেন, সেখানে ভালো মুনাফা অর্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications