চাকরি থেকে ব্যবসার বাধা, অর্থ সঙ্কট কাটাতে এই একাদশীতে করুন এই কাজগুলি

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে পাপমোচনীর একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি মাসে দু’বার আসে একাদশী। একটি শুক্লাপক্ষে, অন্যটি কৃষ্ণপক্ষে। সকল একাদশী উপবাসের নাম কিন্তু আলাদা আলাদা। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পাপমোচনী একাদশীর উপবাস পালন করা হয়। এই সময় উপবাস করলে জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়।

ঘরে ঘরে সুখ, সমৃদ্ধিও বাড়তে থাকবে। চলতি বছর ২৫ মার্চ পাপমোচনীর একাদশীর শুভ সময় শুরু হচ্ছে, যা চলবে ২৬ মার্চ পর্যন্ত। বৈষ্ণব সম্প্রদায়ের ব্যক্তিরা ২৬ মার্চ পাপমোচনীর একাদশীর উপবাস করবেন। এই পাপমোচনী একাদশীতে জীবনের সমস্ত বাধা কাটাতে এই কাজগুলি করা খুব গুরুত্বপূর্ণ। জানুন কী কী করবেন।

Ekadashi


জীবনে উন্নতি করতে কী করবেন

জীবনে উন্নতি করতে চান, তাহলে এই দিন সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ভগবান তুলসীকে বেসনের লাড্ডু নিবেদন করবেন , তার প্রসাদ দারিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করে দেবেন। এতে জীবনে আর্থিক সমস্যা থেকে বের হতে পারবেন। ভগবান বিষ্ণুর সন্তুষ্ট হবেন।

আর্থিকদিকে উন্নতি করতে পারবেন

যদি আপনি আর্থিক দিকে লাভ করতে চান, ব্যবসায় আটকে থাকা সব কাজ করতে চান, তাহলে বাড়ির ভিতরে একটি গর্ত খুলে গোমতী চক্র রেখে দিন। এতে বিষ্ণুদেব খুব খুশি হবেন। এতে আপনার ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এতে আপনার জীবনে সফলতা নিশ্চিত।

স্বামী- স্ত্রীর সম্পর্ক ভালো করতে কী করবেন

স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও ভালো করতে এই পাপমোচনী একাদশীর দিন ৫ জন বিবাহিত মহিলাদের বাড়িতে নিমন্ত্রণ করুন । দুধের ক্ষীর তাঁদের খাওয়ান। এতে স্বামী- স্ত্রীর মধ্যে অশান্তির পরিবেশ কেটে যাবে।

সন্তানের পড়াশুনায় মন বাড়াতে কী করবেন

সন্তানকে পড়াশোনায় মনোনিবেশ করাতে চান, তাহলে ভগবান বিষ্ণুর পুজো করার পর সন্তানদের কপালে চন্দনের তিলক পরান। এতে তাদের পড়াশোনায় মনোযোগ আরও বাড়বে।

সম্মান বাড়াতে কী করবেন

যদি আপনি জীবনের সম্মান ও স্বীকৃতি অর্জন করতে চান, তাহলে ভগবান বিষ্ণুর মন্দিরে যান। ভগবানের পা স্পর্শ করুন এবং একটি সাদা রঙের মালা পরান এবং অবশ্যই একটি সুগন্ধযুক্ত ধূপকাঠি জ্বালিয়ে দিন। এতে আপনার জীবনে সম্মান বাড়তে থাকবে।

কর্মক্ষেত্র সফলতা আনতে কী করবেন?

সকল কাজে সফলতা অর্জন করতে চান, তাহলে ভগবান বিষ্ণুর পুজো করুন। পুজোর স্থানে এক টুকরো হলুদ রেখে দিন। তারপর হলুদ কাপড় মুড়ে সেই কাপড়টি আপনি আপনার কাজের জায়গায় রেখে দিন। এতে আপনার কর্মক্ষেত্র সফলতা আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+