Lunar Eclipse: হোলিতে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব এড়াতে রাশি অনুসারে করুন এই কাজগুলি
১৪ মার্চ পালিত হবে হোলি উৎসব। আর এই দিনই ঘটবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। তাই সূতক কিন্তু বৈধ হবে না। তবে চন্দ্রগ্রহণের প্রভাব বারো রাশির ব্যক্তিদের উপরেই পড়বে।
আর যদি আপনি চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব এড়াতে চান তাহলে রাশি অনুযায়ী এই কাজগুলি করুন। জানেন কী কী করবেন।

মেষ বা বৃশ্চিক রাশি
মেষ বা বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গল। তাই চন্দ্রগ্রহণের পর আপনি মুসুরির ডাল, মৌরি, গম, গুড়, তামা, দেশলাই ইত্যাদি জিনিস দান করুন।
বৃষ ও তুলা
বৃষ ও তুলা রাশির অধিপতি হল শুক্র। তাই চন্দ্রগ্রহণের অশুভদৃষ্টি এড়াতে আপনি সাদা চন্দন, চিনি, দুধ, ভাত, সাদা মিষ্টি কোনও মহিলা ব্যক্তিকে দান করুন।
মিথুন ও কন্যা রাশি
মিথুন ও কন্যা রাশির জাতক-জাতিকাদের অধিপতি হল বুধ। এই রাশির ব্যক্তিরা সবুজ ফল, সবুজ শাক-সবজি কাউকে দান করুন। সেই সঙ্গে অবশ্যই গরুকে ঘাস খাওয়ান। এতে গ্রহণের অশুভ প্রভাব এড়াতে পারবেন আপনি।
কর্কট রাশি
কর্কট রাশির অধিপতি যেহেতু চন্দ্র। তাই হোলির দিন চন্দ্রগ্রহণের পর কর্কট রাশির ব্যক্তিরা মুক্ত, রুপোর সাদা পোশাক, দারিদ্র ব্যক্তিদের দান করুন। তারপর শ্রীকৃষ্ণকে মাখন ও চিনি নিবেদন করুন।
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি হল সূর্য দেবতা। তাই চন্দ্রগ্রহণের পর এই রাশির ব্যক্তিরা গুড়-, পিতল, কলা, দুধ, ডাল, লাল ফুল, লাল কাপড় দান করুন।
মকর ও কুম্ভ রাশি
মকর ও কুম্ভ রাশির ব্যক্তিদের অধিপতি হল শনিদেব। চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব এড়াতে আপনারা কালো কাপড়, লোহার জিনিস, সরষের তেল, কালো ছোলা, উড়দ ডাল দান করুন।
ধনু ও মীন
ধনু ও মীন রাশির অধিপতি হল দেবগুরু বৃহস্পতি। চন্দ্রগ্রহণের পর এই রাশির ব্যক্তিরা হলুদ ফুল, কলা, হলুদ পোশাক ইত্যাদি দান করুন। এমনকি কাঁচা হলুদও দান করতে পারেন। যা আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications