তুলসী গাছে লাল সুতো বাঁধলে দেবী লক্ষ্মীর কৃপা পাবেন, জানুন বাঁধার নিয়ম
হিন্দুধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে। ঘরে তুলসী গাছ রেখে পুজো করলে জীবনে শুভ প্রভাব পড়বে আপনার। জীবনে আর্থিকদিকে কখনও অসুবিধা হয় না। যদি আপনি তুলসী গাছে লাল সুতো বেঁধে রাখেন, তাহলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন ও জীবনের সমস্ত সমস্যা থেকে বের হতে পারবেন আপনি।
যদি আপনি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করাতে চান, নেতিবাচক শক্তি দূর করাতে চান তবে তুলসী গাছ শুকিয়ে গেলে কখনোই সেটি বাড়িতে রাখবেন না। এতে আপনার উপর আপনার জীবনের উপর নেতিবাচক প্রভাব পড়বে।

সুখ, সমৃদ্ধি বাড়বে
যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে, সেই তুলসী গাছে লাল সুতো বেঁধে দেবেন। এতে আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তি চলে যাবে। আসবে ইতিবাচক শক্তি। তুলসী গাছ বাড়িতে রাখলে আপনার শরীর, স্বাস্থ্য ভালো থাকবে। সুখ-সমৃদ্ধি জীবনে বাড়তে থাকবে। তবেই লাল সুতো বাঁধার কিন্তু একটি নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে বাঁধতে হবে। তবে কিন্তু দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন আপনি।
জল নিবেদন করবেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, তুলসী গাছের সঙ্গে লাল সুতো বাঁধলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। ঘরে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকে। তবে সেই সঙ্গে প্রতিদিন তুলসী মাতাকে জল নিবেদন করবেন। এতে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী খুশি হন। এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে।
কীভাবে লাল সুতো বাঁধবেন
তুলসী গাছ শুকিয়ে যাওয়া থেকে ও রক্ষা করে কিন্তু এই লাল সুতো। এতে আপনার বাড়িতে কিন্তু নেতিবাচক শক্তিও দূর হবে। তবে লাল সুতো বাঁধার নিয়ম রয়েছে। কীভাবে বাঁধবেন লাল সুতো, জানুন।
লাল সুতো বাঁধবেন
যদি আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে শুক্রবার তুলসী গাছে লাল সুতো বেঁধে রাখতে পারেন। এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
তুলসী মাতা আগে স্নান করিয়ে নেবেন
জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, আগে নিজে স্নান করে পরিষ্কার জামা কাপড় পড়বেন। তারপর তুলসী গাছকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন। তুলসী তলাতেও ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তবেই কিন্তু তুলসী গাছে লাল সুতো বাঁধবেন।
এগুলি নিবেদন করুন
প্রথমে একটি থালায় প্রদীপ, জল, গঙ্গা জল, মিষ্টি, চাল ও লাল সুতো নিয়ে তারপরে তুলসী দেবীকে লাল সুতো বাঁধবেন।
মিষ্টি নিবেদন করুন
যখন তুলসী গাছ স্নান করাবেন। সেই সময় অবশ্যই জল ও গঙ্গাজল দিয়ে একসঙ্গে স্নান করাবেন ও স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। সেই সঙ্গে একটি মিষ্টি নিবেদন করবেন।
প্রদীপ জ্বালাবেন
মা লক্ষ্মীর কৃপা পেতে তুলসী তলায় অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন ও লাল সুতো তুলসী মাতার গায়ে জড়িয়ে বেঁধে দেবেন। তবে সুতো কিন্তু খুব জোরে বাঁধবেন না, একটু ঢিলে করে বাঁধবেন।
খারাপ চিন্তা করবেন না
তুলসী গাছের সুতো বাধার সময় একদমই মনে খারাপ চিন্তা আনবেন না। কেবল লাল রঙের সুতোই বাঁধবেন অন্য রঙ নয়। তুলসী গাছকে স্নান করাতে ভুলবেন না। তবে শেষে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। না হলে আপনার জীবনে কিন্তু নানান সমস্যা আসবে, ঘিরে ধরবে আর্থিক সঙ্কটও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications