Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Makar Sankranti 2024: মকর সংক্রান্তিতে তৈরি হচ্ছে এই শুভ যোগ, সূর্য ও শনির কৃপা পেতে মানুন এগুলি

Makar Sankranti 2024: হিন্দুশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। পৌষ মাসে সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করে, এসময়ে সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে। সূর্য যখন ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তখনই কিন্তু মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। চলতি বছর ১৫ জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি।

মকর সংক্রান্তি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় মলমাস বা খরমাস। আর এই মলমাস বা খরমাঝে কোনও শুভ কাজে কিন্তু করা যায় না। এই মকর সংক্রান্তি বিরল যোগ তৈরি হচ্ছে। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির জাতক জাতিকাদের ওপর। এই বিশেষ দিনে গঙ্গায় স্নান করা, পূজা পাঠ করা তপস্যা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

Makar Sankranti 2024

  • শুভ সময়

মকর সংক্রান্তির শুভ সময়- জানুয়ারি মাসের ১৫ তারিখ মকর সংক্রান্তি শুরু হচ্ছে, পুণ্যকাল সকাল ৬ টা ৪১ মিনিট থেকে রাত সন্ধ্যে ৬ টা ২২ মিনিট পর্যন্ত। মহা পুণ্যকাল সকাল ৬ টা ৪১ মিনিট থেকে সন্ধ্যে ৬ টা ৩৮ মিনিট পর্যন্ত।

  • কোন যোগ তৈরি হচ্চে

মকর সংক্রান্তিতে রবিযোগ তৈরি হবে। মঙ্গল ও বুধ ধনু রাশিতে প্রবেশ করে তৈরি করবে রবিযোগ। এই যোগ অত্যন্ত শুভ। এই সময় যে সকল ব্যক্তিরা রাজনীতি, লেখালেখি, খেলা, গবেষণায় যুক্ত তাদের খুব সুনাম হবে। তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। তাদের জীবনে আর্থিক কষ্ট আর থাকবে না করেন। তাহলে কিন্তু তার আরোও অনেক বেশি উপকার পাবেন।

  • কীভাবে পাবেন শনি ও সূর্যের কৃপা

রবিযোগ শুরু হচ্ছে সকাল ৭ টা ১৫ মিনিট থেকে, যা চলবে ৮ টা ৭ মিনিট পর্যন্ত। মকর সংক্রান্তিতে যদি আপনি এই কাজগুলি করেন তাহলে আপনার আর্থিক দিকে আরোও লাভ হবে। সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। কোনও কাজেই আপনাকে পিছিয়ে পড়তে হবে না। দেখুন কী কী করলে শনিদেব ও সূর্যের কৃপা লাভ করতে পারবেন আপনি।

  • কীভাবে কাটাবেন সাড়ে সাতির দশা

যদি আপনি এই বিশেষ দিনে শনি ও সূর্য দেবের কৃপা লাভ করতে চান তাহলে আপনি গুড়, তিল, ফুল, কাপড় ইত্যাদি অভাবী, দারিদ্র ব্যক্তিদের দান করুন। সেই সঙ্গে যদি পারেন শনিদেবের মন্দিরে গিয়ে তাকে কালো তিল দান করুন। এতে আপনার আর্থিক সংকট থেকে রক্ষা পাবেন। এমনকি শনি সাড়ে সাতি থেকে রক্ষা পাবেন, কাটবে ধাইয়ার প্রভাবও।

  • মকর সংক্রান্তিতে করুন এই কাজগুলি

মকর সংক্রান্তিতে গঙ্গাজল দিয়ে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি করলে আপনার কোনও বড় রোগ আপনাকে ছুঁতে পারবেন না। আপনি কোনও গুপ্ত রোগে যদি আক্রান্ত থাকেন সেটি থেকেও কিন্তু দ্রুত মুক্তি পাবেন। স্নানের পর সূর্য দেবতাকে এই মন্ত্রটি’ ওম হ্রীম হ্রীম সূর্যায় নমঃ’ জপ করবেন। সেই সঙ্গে সূর্যকে জল নিবেদন করুন। একই স্থানে তিনবার প্রদক্ষিণ করুন। এতে আপনার আরোও উন্নতি হবে। আপনি কোনও কাজে পিছিয়ে থাকবেন না।

  • আর্থিক সঙ্কট কাটাতে কী করবেন

মকর সংক্রান্তিতে গুড় ও তিল দিয়ে লাড্ডু তৈরি করুন। আপনার বাড়ির সদস্য, প্রিয়জনদের সেগুলি খাওয়ান ও পারলে পাখিদেরও খাওয়াবেন। তাতে আপনার সম্পত্তি, সম্পদ নতুন সম্পত্তি লাভ হবে। সেই সঙ্গে আপনার ভাগ্যের দ্বার খুলবে, এতে কিন্তু খুলবে আর্থিক সংকটও কেটে যাবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+