জুলাই মাসে শুক্রের স্থান পরিবর্তনে এইসব রাশির হবে বিপুল আর্থিক লাভ, ব্যবসায় বাড়বে মুনাফা

জুলাই মাসে শুক্রের স্থান পরিবর্তনে এইসব রাশির হবে বিপুল আর্থিক লাভ, ব্যবসায় বাড়বে মুনাফা

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহ যখনই নিজের অবস্থান পরিবর্তন করে, তখন সেই ঘটনার প্রভাব ১২টি রাশির জাতক জাতিকাদের জীবনে দেখা যায়। এই প্রভাবগুলি অনেক সময় শুভ হয়। কিন্তু এরই সঙ্গে এই প্রভাবগুলি আবার অশুভও হতে পারে। মহাজাগতিক ঘটনার অংশ হিসেবে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিজেদের অবস্থান পরিবর্তন করে। আগামী ১৩ই জুলাই, শুক্র গ্রহ নিজের বর্তমান অবস্থান পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন। আর এই পরিবর্তন সমস্ত রাশির জাতক জাতিকাদেরই প্রভাবিত করবে। কিন্তু কিছু রাশির মানুষরা এই পরিবর্তন থেকে বিশেষ সুবিধা পাবেন। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা শুক্রের এই অবস্থান পরিবর্তনের ফলে ভালো ফল লাভ করতে চলেছেন।

বৃষ রাশি

বৃষ রাশি

শুক্র অবস্থান পরিবর্তন করে বৃষ রাশির দ্বিতীয় ঘরে গমন করতে চলেছেন। এই ঘরকে বলা হয় অর্থ ও বক্তৃতার স্থান। আর এরফলে ব্যবসায় এ সময়ে লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে। ব্যবসা করার জন্য এটি একটি অনুকূল সময় হিসেবে প্রমাণিত হবে। এই রাশির জন্মছকে অষ্টম ঘরের অধিপতি হলেন শুক্র। এই সময় গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো অর্থ উপার্জন করতে পাবেন। সেই সঙ্গে ব্যবসায় আকস্মিক লাভও হতে পারে। এই সময় সাদা জারকান পাথর ধারণ করলে উপকার হবে।

 সিংহ রাশি

সিংহ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শুক্র এই রাশির একাদশ ঘরে প্রবেশ করতে চলেছেন। এটি আয় এবং লাভের ঘর হিসাবে বিবেচিত হয়। এই স্থান পরিবর্তনের সময় এই রাশির আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আয়ের অনেক নতুন পথও খুলে যেতে চলেছে। যেকোনও ব্যবসায়িক চুক্তি উপকারী প্রমাণিত হতে পারে। সবজির ব্যবসা থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। শুক্র হলেন সিংহ রাশির তৃতীয় ও দশম ঘরের অধিপতি। চাকরি এবং ব্যবসার স্থান হিসাবে বিবেচিত হয়। এই সময়ের মধ্যে একটি নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। নতুন যারা ব্যবসা শুরু করছেন তাঁরা সাফল্য পাবেন। এ সময় সাদা প্রবাল ধারণ করলে উপকার হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

শুক্র গ্রহ কন্যা রাশির দশম ঘরে গমন করছেন। এটি কর্মক্ষেত্র এবং কাজের স্থান হিসাবে বিবেচিত হয়। এই সময়ে নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। পদোন্নতি পাওয়ার সম্ভবনা রয়েছে। এরই সঙ্গে ব্যবসায়ীরাও এই সময় নানা দিক থেকে লাভবান হবেন। এই সময়ের মধ্যে করা নতুন প্রচেষ্টা সফল হবে। কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তিতে বিনিয়োগ করতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগ করলে আর্থিক লাভ হবে।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই স্থান পরিবর্তন বেশ ভালো ফল দিতে চলেছে। শুক্র এই রাশির দশম ঘরে প্রবেশ করছেন। আর তাই এই সময় কাজের ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যারা এই সময় নতুন কোনও কাজ বা ব্যবসা শুরু করতে চান তাঁদের জন্য এটি বেশ ভালো সময়। ওষুধের ব্যবসা থেকে ভালো মুনাফা আসবে। চাকরির ক্ষেত্রেও ভালো সময় চলবে এটি। পড়ুয়ায়ের বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+