নতুন বছরে সূর্য ও মঙ্গল গ্রহের কৃপা কারা পাবেন, গ্রহদের খুশি করতে কী করবেন

জ্যোতিষশাস্ত্রে সূর্য, মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহ অত্যন্ত শুভ গ্রহ। এই দুই গ্রহ যখন ঘর বদল করবে, তখন সকল রাশির ব্যক্তিদের ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। চৈত্র মাসের শুক্লপক্ষের তিথি শুরু হচ্ছে রবিবার, ৩০ মার্চ। এই দিনটি থেকে হিন্দু নববর্ষ শুরু হবে।

পুরো বছরের রাজা হবে অর্থাৎ নতুন বছরের রাজা হবেন সূর্য। তার কৃপায় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে, ব্যবসায় লাভ হবে তাঁদের। আবার কিছু রাশির ব্যক্তিদের অর্থহানি হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য হল ধর্ম, আধ্যাত্মিকতার প্রতীক।

Astrology

  • এই গ্রহ কিসের কারক

গ্রহের রাজা হলেন সূর্য দেবতা। এই গ্রহ হল সম্মান, নেতৃত্ব, ক্ষমতার কারক। সূর্যের কৃপায় ব্যক্তির জীবনের সফলতা লেগে থাকে। চাকরি থেকে ব্যবসাতেও সফলতা অর্জন করতে পারেন। যে ব্যক্তি নিত্যদিন সূর্য দেবতার পুজো করেন এবং সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন। তার ওপরেই সূর্যদেব সারা বছর কৃপা করেন। তার আর্থিক দিকেও খুব লাভ হবে। বৃষ, মেষ, কুম্ভ, মীন রাশির ব্যক্তিরা নতুন বছরে সূর্যদেবের বিশেষ কৃপা পাবেন।

  • সূর্যদেবকে খুশি করতে কী কী করবেন

এই সময়ে সকালে সূর্যোদয়ের পর দেরি করে ঘুম থেকে উঠবেন না। বাড়িতে নিত্যদিন পুজো করবেন। বাবা, মাকে সম্মান করবেন। পূর্বদিকে সকল জিনিস রাখার চেষ্টা করুন। তবেই কিন্তু সূর্যদেব আপনার উপর খুশি হবেন। না হলে আপনার জীবনে নেমে আসবেন নানান সমস্যা।

  • কাদের ওপর শুভ প্রভাব ফেলবে এই গ্রহ

২০২৫ সালে মঙ্গল গ্রহ কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ করাবে। যাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহ শুভ স্থানে রয়েছে তাদেরই ভালো ফল দেবেন মঙ্গল গ্রহ। যেমন- বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় শুভ ফল পাবেন কোন কাজেই তারা পিছিয়ে পড়বেন না। সেই সঙ্গে সেনাপতি গ্রহের কৃপায় ভাগ্যের দ্বার খুলবে কর্কট রাশির ব্যক্তিদের।

  • মঙ্গলকে খুশি করতে কী করবেন

মঙ্গল গ্রহকে আপনার জন্মকুণ্ডলীতে আরও শক্তিশালী করতে এই সময় কারোর সঙ্গে মারামারি করবেন না। অযথা কারোর উপর রাগারাগি করবেন না। অন্যের জমি, দোকান দখল করবেন না। কারোর সঙ্গে হিংসা করবেন না। সেই সঙ্গে কোনও নারীকে কখনোই অপমান করবেন না, বয়স্ক ব্যক্তিদের সম্মান করুন। তবেই কিন্তু মঙ্গল গ্রহ আপনার ওপর খুশি হবেন। নতুন বছরের সূর্য ও মঙ্গলের কৃপা পেতে অবশ্যই এই কাজগুলি করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+