অন্যের সিক্রেট গোপন রাখতে সিদ্ধহস্ত এই রাশির জাতকরা
অন্যের সিক্রেট গোপন রাখতে সিদ্ধহস্ত এই রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন রাশির জাতকদের মানসিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা আলাদা হয় থাকে। আমাদের সবারই কোনও না কোনও গোপন সত্যি আছে। মনের গোপন কথা সবার থেকে লুকিয়ে রাখতেই আমরা পছন্দ করি। কারোর মনে কোনও লুকনো ভয় থাকে, আবার কারোর মনে জন্মায় গোপন স্বপ্ন। রাশি অনুসারে বিভিন্ন জাতকের এই গোপন সত্যিটা আলাদা আলাদা হয়ে থাকে। আমরা কিন্তু মনের গোপন সত্যি কারো সাথে শেয়ার করা পছন্দ করি না। কারণ আমাদের চারপাশে এরকম অনেক মানুষ থাকে, যারা অন্যের গোপন কথা ফাঁস করে দেয়। যা ভীষণ বেদনাদায়ক হয়ে ওঠে। তবে, হাতের যেমন পাঁচটা আঙুল সমান নয় তেমন সমাজে সকল মানুষ সমান নয়। অনেক মানুষ আছেন যারা অন্যের গোপন কথা নিজেদের মনের মধ্যে রাখেন। পাঁচ কান হতে দেন না। তাদেরকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। এই প্রতিবেদনে সেই সকল রাশির উল্লেখ করা হল যারা চিরকাল অন্যের গোপনীয়তা বজায় রাখতে জানেন।

বৃশ্চিক রাশি
রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি। মঙ্গলগ্রহের জাতক হলেন এই বৃশ্চিক রাশি। এই রাশির ব্যক্তিরা সবকিছুই গুরুত্ব সহকারে দেখে। জাতকরা কারো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তারা কখনই অন্যের গোপন কথা ফাঁস করা পছন্দ করেন না। তারা রহস্যময় প্রকৃতির মানুষ হন। তাদেরকে বোঝা বড় মুশকিল।

কন্যা রাশি
রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি। বুধগ্রহের জাতক হলেন এই কন্যা রাশি। ঠাণ্ডা মাথায় সবকিছু পরিকল্পনা করতে পছন্দ করেন এই রাশির ব্যক্তিরা। তারা বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য প্রকৃতির মানুষ হওয়ায় মনের গোপন কথা তাদেরকে নির্দ্বিধায় বলা যায়। তারা খুব ভালো সমস্যার সমাধান করতে জানেন।

সিংহ রাশি
রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। রবিগ্রহের জাতক হলেন এই সিংহ রাশি। এদের বন্ধু এবং ভালোবাসার কখনই অভাব হয় না। এই রাশির জাতকরা খুব বিশ্বস্ত এবং দয়ালু প্রকৃতির হন। এরা জানেন কীভাবে নিজের ভালোবাসা দিয়ে সকলকে আপন করে নিতে হয়। নির্ভরযোগ্য ব্যক্তিত্বের কারণে তারা সকলের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন। তারা কখনই কারো গোপন কথা পাঁচ কান করেন না।

মীন রাশি
রাশিচক্রের দ্বাদশ রাশি হল কুম্ভ রাশি। শনিগ্রহের জাতক হলেন এই কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে মানবিক গুণাগুন ভরপুর থাকে। স্বভাবে এরা নম্র, ন্যায়পরায়ণ ও ধার্মিক প্রকৃতির হন। তারা অন্যের গোপনীয়তাকে মূল্য দেন। এই রাশির মানুষকে যদি কেউ তার গোপন কথা শেয়ার করেন, তারা চিরকাল সেই কথা মনের মধ্যে রাখবেন। তারা খুব সংবেদনশীল প্রকৃতির মানুষ হন।

মকর রাশি
রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি। শনিগ্রহের জাতক হলেন এই মকর রাশি। জীবনদৃষ্টি অন্যদের চেয়ে বেশ আলাদা হওয়ার কারণে এরা রহস্যজনক বিষয়ের প্রতি আকৃষ্ট হয়। তারা নৈতিকতা এবং মূল্যবোধের প্রতি সজাগ থাকেন। তারা অত্যন্ত নির্ভরযোগ্য মানুষ হন। অন্যের গোপন কথা মনের মধ্যে রাখতে জানেন। তারা ভালো করে জানেন কীভাবে গোপনীয়তা বজায় রাখতে হয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications