খলনায়ককে পরাস্ত করে বাস্তব জীবনেও নায়ক হতে পারে এই রাশির জাতকরা

খলনায়ককে পরাস্ত করে বাস্তব জীবনেও নায়ক হতে পারে এই রাশির জাতকরা

কারোর মনে অন্যে প্রতি দয়া মায়া আছে, কেউ আবার ভিষণ কঠোর। কেউ মনের জোড়ে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে পারেন। আবার কেউ বিপদ দেখলেই গোপন ডেরায় লুকিয়ে পড়েন।

চলচ্চিত্রে অনেক হিরো বা নায়ক আমরা দেখতে পাই। যাদের হাতে থাকে সব সমস্য়ার সমাধান। পর্দার খলনায়ক পরাস্ত করতে নায়ক যেন অসহায় মানুষের ত্রাতা হয়ে দাঁড়ায়। কিন্তু বাস্তব জীবনে এমন নায়কের দেখা পাওয়া মুশকিল। তবে জ্যোতিষশাস্ত্র মতে বাস্তব জীবনে এমন নায়ককে খুঁজে পাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। তবে কিছু মানুষের মধ্য়ে নায়ক হওয়ার মতো ব্যক্তিত্ব রয়েছে যিনি সহানুভূতিশীল এবং পরিক্রমশালী। আজকের আয়োজন সেই সকল রাশিদের নিয়ে যাদের বাস্তুব জীবনে নায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি

কর্কট রাশি

নিঃস্বার্থ প্রকৃতির হন কর্কট রাশির জাতকরা। সবার প্রতি অত্যন্ত যত্নশীল হন। মাতৃসুলভ আচরণ লক্ষ্য করা যায় তাদের মধ্যে। সবার চাহিদা ও মনের ইচ্ছে পূরণ করার চেষ্টা করেন জাতকরা। ভয় ভীতির তোয়াক্কা না করে প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে যান জনহিতকর কাজে। যদি কেউ তাদের বিপদে ফেলার চেষ্টা করেন, তা হলে ধ্বংসাত্মক হয়ে ওঠেন। এই রাশির জাতকরা প্রিয় মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য় নিজেকে বিপদের মুখে ঠেলে দেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের চারিত্রিক বৈশিষ্ট্যে রয়েছে নেতা সুলভ ভাব। কী ভাবে সবাইকে নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে চলতে হয়, কী ভাবে সবার বিপদে আপদে পাশে থাকতে হয়, তা সিংহ রাশির জাতকদের কাছ থেকে শেখা উচিৎ। এই রাশির উদার মানসিকতা এবং সাহসী ব্যক্তিত্ব এবং নিঃস্বার্থ ভাবে অন্যের জন্য কাজ করার প্রবণতা সবাইকে তাদের দিকে আকর্ষণ করে। এদের চিন্তা-ভাবনা এবং কাজকর্মে ইতিবাচক প্রভাব লখ্য় করা যায়। বাস্তুব জীবনে তাদের মধ্যে ভালো নায়ক হওয়ার সম্ভাবনা থাকে।

কন্যা রাশি

কন্যা রাশি

চোখের সামনে অন্যায় দেখে চুপ করে বরদাস্ত করার মানুষ নন কন্যা রাশির জাতকরা। এরা সর্বত্র সুবিচার প্রতিষ্ঠা করতে চান। অন্যায় অবিচার বিরুদ্ধে বরাবর এই রাশির মানুষ গর্জে ওঠেন। অন্যায়ের প্রতিবাদ করার জন্য যা যা করার দরকার, সেই অনুযায়ী পদখেপ করেন। কোনও পরিস্থিতি যদি খুব খারাপ দিকে যায় তাহলে তা কীভাবে নিয়ন্ত্রণে করতে হবে, তার পরিকল্পনা আগে থেকেই করে রাখেন এই রাশির জাতকরা।

ধনু রাশি

ধনু রাশি

অত্যন্ত মজার এবং প্রাণবন্ত মানুষ হন ধনু রাশির জাতকরা। এরা কঠিন পরিস্থিতির মধ্য়েও ইতিবাচক দিক খুঁজে বার করেন। নিজের চারপাশে ইতিবাচক প্রভাব বজায় রাখতে পছন্দ করেন ধনু রাশির জাতকরা। খুব খারাপ পরিস্থিতিতেও কী ভাবে সবার মনে নতুন আশার সঞ্চার করতে হয়, তা খুব ভালো করেই জানেন এরা। ধনু রাশির জাতকদের নীতি বোধ খুবই প্রবল। অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত থাকেন এই রাশির মানুষগুলো।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির মানুষ স্ব-ধার্মিক এবং জনহিতৈষী প্রকৃতির হন। চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে অন্যের জন্য আত্মবলিদান দিতে পারেন। মীন রাশির জাতকরা খুব সংবেদনশীল হন। প্রিয় মানুষকে রক্ষা করার জন্য যে কারোর সঙ্গে লড়াই করতে তৈরি থাকুন মীন রাশির জাতকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+