অসাধারণ সেন্স অফ হিউমার, হাসিয়ে পেটে খিল ধরাতে জানেন এই রাশিগুলো
অসাধারণ সেন্স অফ হিউমার, হাসিয়ে পেটে খিল ধরাতে জানেন এই রাশিগুলো
আমাদের চারপাশে যেমন গুরুগম্ভীর মানুষ রয়েছে, তেমনি আমাদের এমন কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় যারা অনায়াসে নানা কৌশলে হাসিয়ে থাকেন। তারা নিজেরা যেমন হাসতে জানেন তেমনি আমাদের হাসাতেও জানেন। হাসি সুস্থ থাকার চাবিকাঠি। অনেক মানুষ আছেন যারা নিয়ম করে লাফিং ক্লাবে যান। চিকিৎসকদের মতে, হাসিখুশি থাকলে আমাদের হৃদযন্ত্রটিও সুস্থ থাকে। আর সেই হাসি যদি স্বাভাবিক নিয়মে হয়, তাহলে তো আরও ভালো। হাসানো একটি শিল্প সকলের এই গুণ থাকে না। জ্যোতিষশাস্ত্রে এমনকিছু রাশি আছে যাদের সেন্স অফ হিউমর বেশ ভালো। এরা খুব সহজে অন্য হাসাতে পারে।

মিথুন রাশি
মিথুন রাশির মানুষ বেশ ভালো হাসাতে জানেন। তাদের হাসানোর কৌশলটি ভিন্ন প্রকৃতির। মানুষকে হাসাতে তাদের পরিশ্রম করতে হয় না। তাদের গতিবিধি, কথা বলার ধরন, ছোটখাটো কর্মকান্ডের দরুন মানুষ হেসে গড়াগড়ি খায়। জাতকরা কখনও কখনও নিজেই বুঝতে পারেন না, তাদের সামান্য কতাবার্তায় মানুষ কেন হাসছে। তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে মানুষ এদের সঙ্গে থাকতে, সময় কাটাতে পছন্দ করেন।

সিংহ রাশি
সিংহ রাশির মানুষ অন্যান্য রাশিদের তুলনায় আকর্ষণীয় চরিত্রের হয়। হাসিঠাট্টার জন্য তাদের কায়দা ভিন্ন ধরনের হয়। এই কারণে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়। তারা চাইলে ভালো কমেডিয়ান হতে পারেন। এমনকি বিনোদনে পটু হওয়ায় সমাজে জনপ্রিয় হয়ে উঠতে পারেন।

কন্যা রাশি
কন্য়া রাশির মানুষ চৌকুস প্রকৃতির হন। সঠিক সময়ে সঠিক টিপ্পণী করে থাকেন। মানুষকে হাসানোর ক্ষমতায় এদের দুর্দান্ত থাকে। তাদের হাস্যরসে বুদ্ধিমান ভাবনা থাকে। খুব কম মানুষ তাদের হাসিঠাট্টার মানে বুঝতে পারে।

ধনু রাশি
ধনু রাশির মানুষ সত্য কথা বলতে দ্বিধাবোধ করে না। তারা উত্তেজনামূলক পরিস্থিতির মধ্যে এমন কথা বলে দিতে পারেন, যা শুনে মানুষ অবাক হতে বাধ্য। যেকোন বিষয়কে হাস্যরস মাখিয়ে এমন মুখরোচক করে তোলে, যা অন্যরা সহজে করতে পারেন না।

মেষ রাশি
মেষ রাশির মানুষও কমবেশি হাসাতে জানে। তাদের সেন্স অফ হিউমর ভালো হয়। তবে কাউকে হাসানোর সময় কখনও তাদের আবেগ অনুভূতিকে আঘাত করে না। মজার কথা বলতে তারা ওস্তাদ হয়। যা শুনে মানুষ হাসতে বাধ্য়। তারা সহকর্মী এবং বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টার মধ্য় দিয়ে সময় কাটাতে পছন্দ করেন এবং সম্পর্ককে আরও সুন্দর করে তোলে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির মধ্যে সেন্স অফ হিউমর প্রবল থাকে। তারা বেশ ভালো হাসাতে জানেন। এমনকি চারপাশের পরিবেশকে আনন্দে ভরিয়ে তোলেন। এই রাশির জাতকদের সহজে হাসানোর ক্ষমতার কারণে মানুষ এদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দবোধ করেন। এদের কৌতুক মানুষকে হেসে গড়াগড়ি খেতে বাধ্য করে।












Click it and Unblock the Notifications