খাবার তাদের একমাত্র ধ্যান জ্ঞান, এককথায় ভোজনরসিক হন এই রাশির জাতকরা
খাবার তাদের একমাত্র ধ্যান জ্ঞান, এককথায় ভোজনরসিক হন এই রাশির জাতকরা
আমাদের চারপাশে এমনকিছু মানুষ আছে যারা প্রচণ্ড পরিমাণে ফুডি হন। তাদের ধ্যান জ্ঞান থাকে খাবারের উপরে।প্রকৃত অর্থে তারা খাদ্যরসিক হন। খাবার সামনে পেলে অন্য মানুষের কথা দু'বার ভাবেন না। ফুটপাতের ধারে, ফাস্ট ফুডের দোকানে বা বড় বড় হোটেল রেস্তোরাঁয় এদের আনাগোনা লেগে থাকে। তারা স্বাস্থ্যকর কিংবা অস্বাস্থ্যকর খাবারের মধ্যে পার্থক্য বোঝেন না। তারা সব ধরনের খাবার কব্জি ডুবিয়ে খেতে ভালোবাসেন। খাবারের প্রতি এই ভালোবাসা তাদের ব্যক্তিত্বের একটি অংশ। এই প্রতিবেদনে এমন কয়েকটি রাশির কথা উল্লেখ করা হল যাদের ধ্যান জ্ঞান শুধুই খাবার।

মেষ রাশি
মেষ রাশির মানুষ ভীষণ আবেগপ্রবণ হন। তারা আবেগের বশে অনেক কাজ করেন। এই রাশির মানুষ বিভিন্ন রকম খাবার এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। রোজ একই ধরনের খাবার খাওয়া তারা একেবারেই পছন্দ করেন না। প্রতিদিন তারা নতুন নতুন খাবার খেতে ভালোবাসেন। কোন জায়গায় ভ্রমণে গেলে সেখানে তারা লোকাল খাবারের প্রতি আকৃষ্ট হন। খাবারের বিষয়ে সাহসী পদক্ষেপ করেন এই রাশির জাতকরা।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা খাওয়ার খেতে খুব ভালোবাসেন। তবে তারা খাবারের প্রতি বেশ খুঁতখুঁতে হন। তারা নামীদামী রেস্তোরাঁয় বসে সুস্বাদু খাবার খেতে ভীষণ পছন্দ করেন। এরা জাঙ্ক ফুড খেতে তেমন পছন্দ করেন না। তবে বিভিন্ন ধরনের খাবার প্রতি অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসেন তারা।

তুলা রাশি
স্ন্যাক্স জাতীয় খাবার খেতে ভালোবাসেন তুলা রাশির জাতকরা। তারা সবসময় স্বাস্থ্যকর খাবারের বদলে স্ন্যাক্স, ফাস্ট ফুডের দিকে আকৃষ্ট হন। বন্ধুদের সঙ্গে আড্ডায় স্ন্যাক্স ফুড ছাড়া যেন তাদের বৈঠকি অসম্পূর্ণ। মাঝরাতে খিদে পেলে তখনও তারা স্ন্যাক্স ফুডকে খুঁজে বেরান।

ধনু রাশি
ধনু রাশির মানুষ ভ্রমণ করতে খুব ভালোবাসেন। মাঝে মধ্যেই তারা শর্ট ট্যুর কিংবা লং ট্যুরে বেরিয়ে পড়েন। বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার লোকাল ফুড বা ভিন্ন স্বাদের খাবার খেতে ভালোবাসেন। নিত্য নতুন খাবারের স্বাদ গ্রহণ করতে তারা দু'বার চিন্তা করেন না।

মীন রাশি
মীন রাশির জাতকরা এমন খাবার খেতে ভালোবাসেন যা থেকে তারা আনন্দ পান। এই রাশি খাবারের বিষয়ে আবেগপ্রবণ হন। কোন কারণে দু:খ পেলে বা মন খারাপ থাকলে তারা নিজেদের পছন্দের খাবার খেতেই শুধু পছন্দ করেন। এই রাশির ব্যক্তিরা নতুন নতুন পদ চেখে দেখতে পছন্দ করেন। তবে ফাস্ট ফুড তাদের পছন্দের তালিকায় পড়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications