Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে তৈরি হচ্ছে একগুচ্ছ দুর্লভ রাজযোগ, ভাগ্য চমকাবে কাদের?

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে হনুমানজয়ন্তীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিনে যেকোনও শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায়। সেই সঙ্গে হনুমানজির কৃপাও পাওয়া যায়। আর তার কৃপায় জীবনে সফলতাও পাওয়া যায়।

চলতি বছর হনুমান জয়ন্তী পড়েছে ১২ এপ্রিল। এই হনুমান জয়ন্তী উৎসব শনিবার পালিত হবে। চৈত্র মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উৎসব পালন করবেন সকলে। এদিন কিন্তু খুব শুভ এই দিন।

Hanuman Jayanti

এই সময়ে বুধ, শুক্র, শনি ও রাহু ও সূর্য গ্রহ মীন রাশিতেই থাকবে। পাশাপাশি মীন রাশিতে বুধাদিত্য, শুক্রাদিত্য, লক্ষ্মী নারায়ণ, মালব্য রাজযোগ, পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হবে। এই রাজযোগের প্রভাবে কোন রাশির ব্যক্তিদের সুখের সময় শুরু হতে চলেছে, জানুন।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর হনুমানজির বিশেষ পড়বে। এই সময়ে আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসার যে কাজ আটকে আছে, সেই কাজে সফলতা পাবেন। তাছাড়া আর্থিকদিকে লাভ হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা। তাছাড়া আত্মবিশ্বাস বাড়তে থাকবে। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। যেকোনও নতুন ব্যবসায় বিনিয়োগ করলেই মুনাফা অর্জন করতে পারবেন আপনি।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর এই সময় রাজযোগের শুভ প্রভাব পড়বে। পরিবেশ অনুকূলে থাকবে। তাছাড়া কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। অর্থ লাভ নিশ্চিত। আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকেও লাভ হবে। তাছাড়া বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। এসময় আপনার স্ত্রীর কোনও শুভ খবরে আপনি আরও খুশি হবেন।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের হনুমান জয়ন্তী থেকে শুভ সময় শুরু হবে। এসময় বজরংবলীর বিশেষ কৃপায় আপনাদের সুখের সময় শুরু হবে। আপনাদের ব্যবসার ক্ষেত্রে যে কাজগুলো আটকে আছে সেই কাজগুলোতে সফলতা অর্জন করতে পারবেন। যারা নতুন চাকরি করছেন, তাদেরও শুভ সময়। এসময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। মানসিক চাপ আপনার অনেকটাই কমবে। প্রেমিকার সঙ্গে এই রাশির ব্যক্তিদের সম্পর্ক ভালো থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+