Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাসের শেষ সময়ে কেমন যাবে এই মূল্যাঙ্কের ব্যক্তিদের

মাসের শেষ সময়ে কেমন যাবে এই মূল্যাঙ্কের ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্র অনুসারে, অনেক উপায় রয়েছে যার জন্য জাতক-জাতিকাদের ভাগ্য গণনা করা যায়। আর সেই উপায়ের মধ্যেই একটি হল মূল্যাঙ্ক। যার দ্বারা মানুষ তাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। জন্ম তারিখের ওপর ভিত্তি করেই মানুষ ভাগ্যফল নির্ধারণ করে থাকেন। জ্যোতিষশাস্ত্রে বারো রাশির মতন, সংখ্যাশাস্ত্র অনুসারে এক থেকে নয় পর্যন্ত মূল্যাঙ্ক রয়েছে। সেটি কোনও না কোনোও গ্রহ দ্বারা প্রভাবিত করা হয়। কোন রাশির জাতক জাতিকার জন্মতারিখের মোট যোগফলকে হল মূল্যাঙ্ক। জেনে নিন এক থেকে নয় পর্যন্ত মূল্যাঙ্কের মানুষের ২৪ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কেমন যাবে, ভালো না খারাপ, দেখুন।

মূল্যাঙ্ক ১

মূল্যাঙ্ক ১

এ সময় আপনারা অংশীদারিত্ব কাজে অনেক সুবিধা পাবেন। দূরে কোথাও ভ্রমন করতে পারেন। কাজের ক্ষেত্রে সাফল্য আসবে। আপনার কাজের জন্য আপনার বস খুশি হবেন। জীবনে প্রত্যেকটি কাজে আপনার সফলতা আসবে।

মূল্যাঙ্ক ২

মূল্যাঙ্ক ২

এই সময় আপনার উত্তেজনা ধরে রাখতে পারবেন। যেকোন কাজে স্বস্তি বোধ করবেন। স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব দৃঢ় হবে। আর্থিক অবস্থা আরোও উন্নতি হবে। কাজে কোনও গাফিলতি করবেন না। কঠিন কাজ শেষ করার চেষ্টা করুন। মন দিয়ে সকল কাজ করুন। কঠিন পরিশ্রম করলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন।

মূল্যাঙ্ক ৩

মূল্যাঙ্ক ৩

এই সময় আপনার গুপ্ত রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন। দূরে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন। সকল কাজে সাফল্য আসবে।

মূল্যাঙ্ক ৪

মূল্যাঙ্ক ৪

এই লোকেরা যে কোনও কাজে বড় সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন। পুরনো কাজ শেষ করার চেষ্টা করুন। আপনাদের জীবনে অর্থ লাভ হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারবেন।

মূল্যাঙ্ক ৫

মূল্যাঙ্ক ৫

এই সময় আপনারা কখনোই হতাশ হবেন না। ধৈর্য ধরে কাজ করুন। ব্যবসায় আপনাদের উন্নতি হবে। ব্যবসায় নতুনভাবে বিনিয়োগ করলে আপনাদের সাফল্য আসবে। টাকা পয়সা নিয়ে একটু বিভ্রান্তি জীবনে আসতে পারে। তবে তাড়াহুড়ো কোন কোন কাজ করবেন না। সেই কাজেরও আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

মূল্যাঙ্ক ৬

মূল্যাঙ্ক ৬

এখন অর্থ নিয়ে কারোর সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। কর্মক্ষেত্রে আপনার পরিবর্তন আসবে। নতুন চাকরিতে পা দিতে পারেন। তাছাড়া পুরনো চাকরিতে যোগদান করবেন, বেসরকারি চাকরিতে যারা কর্মরত তাদের জীবনে সাফল্যের সময় শুরু। আপনাদের পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

 মূল্যাঙ্ক ৭

মূল্যাঙ্ক ৭

এ সময় আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। যেটি আপনার জীবনের সাফল্যের সময়। এই সময় শুভ কাজ শেষ করার চেষ্টা করুন। সঙ্গিনীকে আরেকটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। এতে আপনি আরোও সুখে থাকতে পারবেন।

মূল্যাঙ্ক ৮

মূল্যাঙ্ক ৮

এ সময় আপনার উপর থেকে নেতিবাচক প্রভাব চলে যাবে। আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন। অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। লটারি কাটতে পারেন। এদিকে আপনার শুভ সময়। এক কথায় আর্থিক দিকে আপনার জীবনে অনেক সাফল্য আসবে। সমাজে অনেক সম্মান বাড়বে।

মূল্যাঙ্ক ৯

মূল্যাঙ্ক ৯

এ সময় আপনার অর্থ লাভ হবে। নতুন কিছু কিনতে পারেন। বাড়ির সকল সদস্যদের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন। দূরে কোথাও ভ্রমন করতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+