Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় তৈরি হচ্ছে এই বিশেষ যোগগুলি, ধন, সম্পদ বাড়াতে করুন এই প্রতিকারগুলি
হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে পালিত হয়। এদিন কোনও শুভ কাজ করলে সেই কাজে সফলতা পাবেন। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল।
আর এদিন অনেক শুভ যোগ ও রাজযোগও তৈরি হচ্ছে। ধনসম্পদ লাভ, সুখ-শান্তির জন্য আপনি কিন্তু এই প্রতিকারগুলি করতেই পারেন। কথিত আছে, এদিনে তপস্যা করলে, দারিদ্র ব্যক্তিদের দান করলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। কোনও কাজেই পিছিয়ে যাবেন না।

জানুন শুভ সময়
এই দিনে সূর্যদেব, দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয়। পঞ্চাঙ্গ অনুসারে, অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হবে ২৯ এপ্রিল বিকেল ৫ টে ৩২ মিনিট থেকে, যা চলবে ৩০ এপ্রিল দুপুর ২ টো ২৫ টা পর্যন্ত। তাই উদয় তিথি অনুসারে ৩০ এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া।
কোন কোন যোগ তৈরি হচ্ছে
এই বছর অক্ষয় তৃতীয়ায় সর্বার্থ সিদ্ধি যোগ, শোভন যোগ ও রবি যোগ গঠিত হচ্ছে। এই তিনটিই শুভ যোগ। বলা হয় যে সর্বার্থ সিদ্ধি যোগে যে কাজই করা হোক না কেন, তা সিদ্ধ হয়। প্রত্যেকটি কাজে সফলতা মিলবে। আর এই যোগের সময়ে যদি আপনি ঠাকুরের পুজো করেন, তপস্যা করেন, কিংবা দান করেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ হবে।
জল নিবেদন করবেন
এই বিশেষ দিনে আপনি তামার পাত্রে সূর্যকে জল নিবেদন করুন। এতে আপনার বাড়ি থেকে দূর হবে নেতিবাচক শক্তি। প্রবেশ করবে ইতিবাচক শক্তি।
প্রদীপ জ্বালান
ঠাকুর ঘরের প্রদীপ জ্বালান ও দেবী লক্ষ্মীর পুজো করুন। এতে আপনার সম্পদ বাড়তে থাকবে। আর্থিকদিকেও যথেষ্ট লাভ হবে।
সামর্থ্য অনুযায়ী জিনিস দান করুন
এদিন নিজের সামর্থ্য অনুযায়ী সমস্ত ধরনের জিনিস দান করুন। এতে আপনার জীবনে সুখ-শান্তি লেগে থাকবে। আর্থিকদিকেও লাভ হবে।
চাল, গুড়, সোনা
অক্ষয় তৃতীয়ার দিন চাল, গুড়, সোনা, ঘি, জল ইত্যাদি দান করলে জীবনে সুখ শান্তি লেগে থাকার পাশাপাশি মনের গুপ্ত ইচ্ছাও পূরণ হবে।
সোনা ও রুপোর গয়না
তবে এইদিন সোনার, রুপোর গয়না কেনেন, কোনও জিনিসকে কেনা অত্যন্ত শুভ। আবার এই জিনিসগুলো দান করলেও কিন্তু ভগবানের বিশেষ কৃপা পাবেন।
জল খাওয়ান
পূর্বপুরুষ ও দেবতাদের খুশি করবার জন্য আপনি জল দান করুন। এই ব্যক্তিদের আপনি জলও খাওয়াতে পারেন। এটিও কিন্তু অত্যন্ত শুভ বলেও মনে করা হয়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications