জুলাই মাসে ত্রিগ্রহী যোগ এইসব রাশির জীবনে আশীর্বাদ বয়ে আনছে, হবে অপার ধন লাভ

জুলাই মাসে ত্রিগ্রহী যোগ এইসব রাশির জীবনে আশীর্বাদ বয়ে আনছে, হবে অপার ধন লাভ

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে অন্য ঘরে গমন করে। আর সেখানে আগে থেকেই অপর গ্রহ অবস্থিত হলে দুই গ্রহের মিলনে বিশেষ যোগ গঠন করে। আর তাই গ্রহের অবস্থান পরিবর্তনের পাশাপাশি একাধিক গ্রহের সংমিশ্রণও রাশিচক্রের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই মুহূর্তে সূর্য ও বুধ উভয়েই মিথুন রাশিতে অবস্থান করছে এবং শীঘ্রই শুক্রও মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। শুক্রকে সুখ, ভোগবিলাস, বৈভব ইত্যাদির কারক গ্রহ বলা হয়ে থাকে। আগামী ১৩ জুলাই গ্রহর স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গেই মিথুন রাশিতে বুধ, শুক্র ও সূর্যের সংমিশ্রণে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এই যোগ সমস্ত রাশির জাতক জাতিকাদের প্রভাবিত করবে তবে তারই মধ্যে কিছু রাশির ব্যক্তিদের জন্য বিশেষভাবে শুভ ফল দেবে। ত্রিগ্রহী যোগ এই ব্যক্তিদের কর্মজীবনে পদোন্নতি এবং অর্থ প্রদান করবে। জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলো কোনগুলি।

বৃষ রাশি

বৃষ রাশি

তিন গ্রহের সম্মিলিত উপস্থিতিতে ত্রিগ্রহী যোগের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের অনেক উপকার হবে। বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয়ে নানা সমস্যার স্থায়ী সমাধান হবে। হঠাৎ করেই কোনও অপ্রত্যাশিত স্থান থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কথাও বাকি টাকা বকেয়া থাকলে তাও পাওয়া যাবে। নানাভাবে প্রাপ্ত অর্থ এই রাশির পরিবারের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। চাকরির ক্ষেত্রে আয় বাড়তে পারে। মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি বা মার্কেটিং এর সঙ্গে যুক্ত জাতক জাতিকারা নতুন ভালো চাকরি পেতে পারেন। সার্বিক ভাবে আয় বাড়বে, সেই সঙ্গে সমাজে কাজের জন্য সম্মান বাড়বে। ব্যবসায়ীরাও এই সময় লাভের সুযোগ পাবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

গ্রহদের ত্রিগ্রহী যোগ সিংহ রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি করবে। এছাড়াও নতুন নানা উপায়ে অর্থ লাভ হবে। এই সময় সার্বিক ভাবে আর্থিক অবস্থার অসাধারণ উন্নতি হবে। দীর্ঘদিন ধরে পরে থাকা কোনও অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। পেশা ও ব্যবসায় বড় কোনও স্থান বা পদোন্নতি অর্জন হতে পারে। এই সময় কোনও সম্মান বা পুরস্কার পেতে পারেন। নিজের নিত্যদিনের ব্যয় নিয়ন্ত্রণে রাখলে এই সময় সঞ্চয় করতে সক্ষম হবেন।

 কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় কর্মজীবনে বড় সাফল্য পেতে পারেন। মিথুন রাশিতে ত্রিগ্রহী যোগ কাজে উন্নতি দেবে। বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফল বা খাদ্য ব্যবসায়ীরা এইসময় বড় অর্ডার পেতে পারেন। যাঁদের কাজ বিদেশের কোম্পানির সঙ্গে যুক্ত, তাঁরা বড় ধরনের অর্ডার পেতে পারেন। সব মিলিয়ে কাজ ও অর্থের দিক থেকে এই সময়টা খুবই ভালো।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ত্রিগ্রহী যোগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও খুব ভালো ফল দিতে চলেছে। এই সময় কাজের ক্ষেত্রে খুব উন্নতি হবে। এছাড়া এই রাশির জাতক জাতিকারা পদোন্নতি পেতে পারেন। চাকরির ক্ষেত্রে ভালো কোনও সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। বেতন বৃদ্ধি হতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি হবে। ব্যবসার ক্ষেত্রে এই সময় মুনাফা বৃদ্ধি হবে ফলে ভালো লাভ করতে পারবেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+