Sun gochar: সূর্য গোচরের কারণে এই রাশির ব্যক্তিদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে

জ্যোতিষশাস্ত্রে সূর্যের একটি বিশেষ স্থান রয়েছে। সূর্যকে আমরা গ্রহের রাজা বলেই জানি। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন সকলে রাশির উপর বিশেষভাবে প্রভাব ফেলেছে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারো জন্য অশুভ হতে পারে। ডিসেম্বর মাসের ১৬ তারিখ সূর্য ঘর পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। ধনু রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই শুরু হবে খরমাস। এই এক মাস কিন্তু শুভ কাজ বন্ধ থাকবে। কারণ এই সময়ে শুভ কাজ করলে খুব খারাপ সময় শুরু হবে। এই সময় সূর্য সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে। তবে সূর্যকে চার রাশির উপর বিশেষ প্রভাব ফেলতে দেখা যাবে। রাজা গ্রহ সূর্যকে দেখে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশি

সূর্য ঘর পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু । এই সময় আপনাদের কাজে উন্নতি হবে। কাজের জায়গায় আর্থিক উন্নতি লাভ করতে পারবেন। বিবাহিত জীবনে আপনার সুখের হবে। আপনি এসময় যা চাইবেন তাই করতে পারবেন। এই সময় সাফল্যে পৌঁছাবেন আপনারা। সকলের ভালবাসা আপনারা পাবেন। দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে।

 কন্যা রাশি

কন্যা রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। আপনার সুখ বজায় থাকবে। নতুন জমি, বাড়ি আপনি কিনতে পারবেন। এই সময়ে যারা রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। ব্যবসায় অনেক উন্নতি করতে পারবেন। পরিবারের সঙ্গে থাকতে পারবেন। পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি। জীবনে শুভ সময় শুরু হবে আপনার।

 সিংহ রাশি

সিংহ রাশি

সূর্যের ঘর পরিবর্তন করার কারণে সিংহ রাশির জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। সিংহ রাশির অধিপতি হল সূর্য। সূর্যের ঘর পরিবর্তন করায় সিংহ রাশি ব্যক্তিদের কাজের জায়গায় বেশি সুবিধা পাবেন। আর্থিক দিকে তাদের অনেক উন্নতি হবে। জীবনে শুভ সময় তাদের শুরু হবে। এ সময় আপনারা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান সেখানেও আপনাদের লাভের সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

ধনু রাশি

সূর্যের ঘর পরিবর্তনের কারণে ধনু রাশি জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। কারণ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। আর ধনু রাশি যাদের উপর বেশি প্রভাব ফেলবে সূর্য। তাই ধনু রাশির জাতক-জাতিকাদের এই সময় আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। চাকরিতে তাদের বিশেষ সাফল্য মিলবে। তাছাড়া তারা যেকোনও জায়গায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। অংশীদারিত্ব কাজ যারা করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+