ডিসেম্বরে সূর্যের গোচর, এই রাশির জাতকরা পাবেন অর্থ–সফলতা সবকিছু
বৈদিক জ্যোতিষে সূর্যদেবকে রাশি পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সূর্যদেব যখন গোচর করেন তখন তার প্রভাব সব রাশির জাতকদের ওপর পড়তে দেখা যায়। এর সঙ্গে কোনও ব্যক্তির জন্য এটা ইতিবাচক আবার কারোর জন্য নেতিবাচক প্রমাণিত হয়ে থাকে। জেনে রাখুন, আগামী ১৬ ডিসেম্বর সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছেন। এটি সূর্যের মিত্র গ্রহের রাশি। এইজন্য সূর্য গ্রহের গোচরের প্রভাব সব রাশিদের জাতকদের ওপর পড়তে দেখা যাবে। কিন্তু ওই রাশির জাতকদের জন্য এই গোচর বিশেষ ধনলাভ ও উন্নতির যোগ তৈরি করবে। আসুন জেনে নিই সেই রাশিগুলি কারা।

মিথুন রাশি
আপনাদের জন্য সূর্যগ্রহের গোচর অনুকূল প্রমাণিত হবে। কারণ এই গোচর আপনার গোচর কুণ্ডলীর সপ্তম ঘরে হতে চলেছে। যেটাকে বৈবাহিক জীবন ও অংশীদারের ঘর বলে মানা হয়ে থাকে। এইজন্য এই সময় আপনার অংশীদারিত্বের কাজে ভালো অর্থলাভ হতে পারে। এর সঙ্গে এই সময় আপনার অর্থের মামলায় বিশেষ লাভ হতে চলেছে। ব্যবসায় অনেক সময় ধরে আটকে থাকা অর্থ মিলতে চলেছে। যাঁরা অবিবাহিত তাঁদের সম্বন্ধের প্রস্তাব আসতে পারে।

কন্যা রাশি
সূর্যদেবের রাশি পরিবর্তন আপনাদের জন্য লাভজনক হতে পারে। কারণ সূর্যদেব আপনার রাশির চতুর্থ ঘরে গোচর করতে চলেছে। যেটাকে বৈষয়িক সুখ ও মায়ের ঘর বলে মানা হয়ে থাকে। এইজন্য এইসময় আপনি বাহন ও সম্পত্তির সুখ প্রাপ্ত করবেন। যাঁরা রিয়্যাল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের এই সময় লাভ হতে পারে। এর সঙ্গে আপনার রাশির অধিপতি বুধ গ্রহ আর সূর্যদেবের মধ্যে মিত্রতার সম্পর্ক রয়েছে। এইজন্য সূর্যগ্রহের গোচর আপনার জন্য শুভ প্রমাণিত হবে।

ধনু রাশি
আপনার গোচর কুণ্ডলীতে সূর্যদেবের রাশি পরিবর্তন তৃতীয় ভাবে হতে চলেছে। যেটাকে সাহস-পরাক্রম ও ভাই-বোনের ভাব বলে মনে করা হয়। এইজন্য এই সময় আপনার সাহস ও পরাক্রমে বৃদ্ধি দেখা যেতে পারে। এই সঙ্গে শত্রুদের ওপর বিজয় পেতে পারেন। এই সময় আপনি ব্যবসায় নতুন অর্ডার পেতে পারেন। যেটাতে আপনার ভালো ধনলাভ হতে পারে। অন্যদিকে, আপনি এই সময় শেয়ার মার্কেট বা কোনও লটারি বা সাট্টায় বিশেষ লাভ করতে পারবেন।

মেষ রাশি
ছাত্রদের জন্য এই গোচর শুভ ফল দেবে। প্রেম জীবন ভাল চলবে। পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। সমাজে বাবার সম্মান বাড়বে। ব্যবসায় উন্নতি হবে। অতীতে করা কোনও বিনিয়োগ থেকে ফল লাভ করবেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications