আগামী মাসেই ভাগ্যের দ্বার খুলবে এই রাশিদের, আপনিও কী রয়েছেন এর মধ্যে
আগামী মাসেই ভাগ্যের দ্বার খুলবে এই রাশিদের, আপনিও কী রয়েছেন এর মধ্যে
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! তারপরেই নতুন মাসের শুরু অর্থাৎ অক্টোবর মাস । কেমন যাবে আসন্ন মাস, তা জানার আগ্রহ প্রায় সকলেরই থাকে। জ্যোতিষশাস্ত্রে অনুযায়ী অক্টোবর মাসে তিনটি রাশি তার ঘর পরিবর্তন করবে। এই সময় পাঁচ রাশিকে খুব শুভ ফল দেবে। সূর্য, মঙ্গল তার ঘর পরিবর্তন করবে আর শনি বিপরীতমুখী হবে। এই সময় ১২ রাশির কেরিয়ার থেকে ব্যবসা সবেতেই বড় প্রভাব ফেলবে। এই গ্রহগুলি মাসিক রাশিফল অনুযায়ী দেখে নিন কোন রাশির ভাগ্য কেমন যাবে।

মিথুন রাশি
এই রাশির ব্যক্তিদের অক্টোবর মাসে খুব সময় শুরু। এই গ্রহগুলি ঘর পরিবর্তন করায় খুব লাভবান হবে। এরা ব্যবসা ও চাকরি উভয় ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা রয়েছে। কিছু নতুন সুযোগ পাওয়া সম্ভাবনা রয়েছে। জীবনেও সকল কাজে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে এদের খুব উন্নতি হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। এই সময়ে আপনার সাফল্যের সময় শুরু।

কর্কট রাশি
অক্টোবর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ সময়। এই সময় তারা চাকরির নতুন প্রস্তাব পাবেন। যেকোনও কাজে খুব প্রশংসা পাবেন। ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থ পাবার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে খুব শুভ সময় শুরু হবে। আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। এই শুভ সময়ে সকল কাজে সাফল্য পাবেন।

তুলা রাশি
এই রাশি জাতক-জাতিকাদের জীবনের সব সমস্যা থেকে তারা বেরোতে পারবেন। যত মানসিক চাপ ছিল সেই মানসিক চাপ কাটবে। আপনি যেখানে হাত দেবেন সেখানে আয় হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। সেখানে আপনাদের আর্থিক দিকে উন্নতি দেখা যাবে। পরিবারের সঙ্গে সুখে থাকতে পারেন। পারিবারিক ও দাম্পত্য জীবনে আপনার সুখ আসবে।

বৃশ্চিক রাশি
অক্টোবর মাসের গ্রহের ঘর পরিবর্তন এ জীবনে সাফল্য আসার সময়ে এই রাশির ব্যক্তিদের। এই সময় আপনাদের আয় বৃদ্ধি হবে। পারিবারিক জীবনে যে কলহ চলছে তা কেটে যাবে। আপনি এই সময় সুখের মুখ দেখবেন। অভাব আপনার থাকবে না। আর্থিক দিকে উন্নতি হবে। যেখানে বিনিয়োগ করবেন। উন্নতি করতে পাবেন। ব্যবসাক্ষেত্রে আপনার উন্নতি হবে। এইসময় নতুন সম্পত্তি কিনতে পারেন। যারা সোনা ব্যবসায়ী তাদের জন্য খুব শুভ সময় শুরু।

মীন রাশি
অক্টোবর মাসে আপনি দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন। লাভের মুখ দেখবেন আপনি। পুরনো ঝামেলা শেষ হয়ে যাবে। কাউকে যদি আপনি টাকা ধার দেন তাহলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কেরিয়ার ভালো হবে। আপনি অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জীবনে সাফল্যের সময় শুরু।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications