সূর্য ও শুক্র গ্রহের মহা মিলনে গোল্ডেন টাইম শুরু হবে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে সূর্য ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহ অত্যন্ত শুভ গ্রহ। যখন এই গ্রহরা ঘর বদল করে কিংবা রাশি পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে।
সূর্যকে আমরা তেজ, বুদ্ধি, সম্মান, শক্তির কারক বলেই জানি। শুক্রকে বিবাহ, আরাম, বিলাসবহুল জীবনের কারক বলেই জানি। মার্চ মাসে মীন রাশিতে সূর্য ও শুক্র গ্রহের মিলন হতে চলেছে। এই সময়ে কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন।

ছবি সৌজন্য- pexels
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। মার্চ মাস থেকে আপনাদের জীবনে অত্যন্ত শুভ সময়। পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। সম্পদ বাড়তে থাকবে। বিলাসবহুলভাবে জীবন যাপন করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্ত্রীর কাছ থেকে খুব ভালো সমর্থন ও সহযোগিতা পাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের উপর এই গ্রহদের বিশেষ প্রভাব থাকবে। এই সময় আপনার রাশির দ্বিতীয় ঘর এই দুই গ্রহ মিলিত হতে চলেছে। এই সময় আপনাদের সম্মান বাড়বে। আপনাদের আটকে থাকা সব কাজ হয়ে যাবে। সমাজে আপনার নাম, যশ বাড়তে থাকবে। যারা রাজনীতিতে যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। ব্যবসায় সাফল্যের সময় শুরু হবে। জীবনে প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন। এই সময় আপনার নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে পিছিয়ে যাবেন না। মনের মানুষের সঙ্গে দেখা হবে।
- মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের উপর এই দুই গ্রহের শুভ প্রভাব পড়বে। এই শুভ সময়ে ব্যবসায়ে আপনার যা চাইবেন তাই করতে পারবেন। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। সোনা ব্যবসায়ীদের জন্য ভালো সময়। নয়া সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। বেতন বাড়তে পারে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। এসময় মাথা ঠান্ডা রেখে চলবেন আপনারা। বৈবাহিক পরিস্থিতি অনুকূলে থাকবে। নতুন ব্যবসায় সাফল্য আসবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications