শনির গোচরে বিশেষ যোগের সৃষ্টি, আগামী বছর থেকে এই রাশিদের ভাগ্য সহায় হতে চলেছে
জ্যোতিষ শাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা হিসাবে মানা হয়। কারণ নি কর্ম অনুসারে ফল প্রদান করে থাকে। কুণ্ডলীতে শনির অশুভ স্থিতি জীবনে অনেক কষ্ট ও চড়াই-উৎরাইয়ের কারণ হয়ে থাকে। এই কারণে শনির স্থিতিতে প্রত্যেক ছোট-বড় পরিবর্তন প্রতিটি ১২টি রাশির ওপর প্রভাব ফেলে। ২০২৩ সালের ১৭ জানুয়ারিতে শনির গোচর করতে চলেছে। ১৭ জানুয়ারি শনি মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শনির নিজ রাশি কুম্ভে গোচর সব রাশির জাতকদের ওপর বড় প্রভাব দেখা দেবে। শনি ২০২৩ সালের ২৯ মার্চ সব জাতকের জীবনে বড় প্রভাব ফেলবে।

শনির গোচরে তৈরি হবে শশ মহাপুরুষ রাজযোগ
২০২৩ সালের জানুয়ারিতে শনির রাশি পরিবর্তন শশ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। বৈদিক জ্যোতিষে শশ মহাপুরুষ রাজযোগকে খুবই শুভ বলে মানা হয়ে থাকে। শনি গোচর থেকে তৈরি হওয়া রাজযোগ কিছু রাশির জাতকদের জন্য খুবই শুভ ফল দিতে চলেছে। এঁদের চাকরি-ব্যবসায় উন্নতি হবে, ধনলাভ হবে। এর সঙ্গে কর্মে সফলতা পাওয়া যাবে।

শনির গোচরে এই রাশিদের লাভ হবে
শনির কুম্ভ রাশিতে প্রবেশ বৃষ, মিথুন, তুলা ও ধনু রাশির জাতকদের জন্য খুবই শুভ প্রমাণিত হবে। বলতে পারেন যে এই রাশির জাতকদের ভাগ্যের বন্ধ তালা ১৭ জানুয়ারি থেকে খুলতে চলেছে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের এখনও পর্যন্ত ভাগ্যের সঙ্গ না মেলায় উন্নতি যেটা আটকে ছিল এখন সেটা দূর হতে চলেছে। এঁদের খুব দ্রুত কাজে সফলতা মিলবে। কেরিয়ারে বড় উন্নতি পাবেন এঁরা। বিয়ে হওয়ার প্রবল যোগ রয়েছে।

মিথুন রাশি
মিথুন রাশিতে এই সময় শনির ধাইয়া শেষ হবে। এতে জীবনের কষ্ট দূর হবে। মানসিক অশান্তি থেকে শান্তি পাওয়া যাবে।

তুলা রাশি
১৭ জানুয়ারিতে শনির গোচর হওয়ার সঙ্গে সঙ্গে তুলা রাশির ওপর শনির ধাইয়া সমাপ্ত হয়ে যাবে। এতে অশান্তি দূর হবে। জীবনের সমস্যাও দূরে চলে যাবে। উন্নতি ও ধনলাভের যোগ রয়েছে।

ধনু রাশি
শনির গোচর বড় স্বস্তি নিয়ে আসতে চলেছে। এই রাশির ওপর থেকে শনির সাড়ে সাতি সরে যাওয়ায় খুব স্বস্তি পাবেন এঁরা। ভাগ্যের পূর্ণ সঙ্গ পাওয়া যাবে। কেরিয়ারে উন্নতি, আয় বৃদ্ধি হবে এবং সব কাজ সম্পন্ন হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications