শনির রাশি বদল ও বছরের প্রথম সূর্যগ্রহণ কি একই দিনে ঘটবে? কেরিয়ারে লাভ হবে কাদের?
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি হল অত্যন্ত শুভ গ্রহ। শনি যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুরু হয়, আবার কারোর জন্য অশুভ হয়। চলতি বছরের মার্চ মাস অত্যন্ত বিশেষ হতে চলেছে।
কারণ এই মাসেই ২৯ তারিখ শনি রাশি পরিবর্তন করবে। আর এই দিনেই কিন্তু ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ। আর এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন থেকে ব্যবসায় প্রচন্ড লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা?

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। কর্মজীবনে সফলতার সময় শুরু। এসময় মনের সকল ইচ্ছা পূরণ হবে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন আপনি। এমন কি অংশীদারিত্ব ব্যবসায় যদিও বিনিয়োগ করতে চান, সেখানেও লাভের মুখ দেখবেন আপনি। তাছাড়া নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন, সেখানেও লাভ হবে আপনার। তবে এই শুভ সময় মাথা ঠান্ডা রেখে শুভ কাজ করুন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পদ বাড়তে চলেছে। পরিবারে সুখ-শান্তি, ভালোবাসা বাড়বে। এসময় সঙ্গীর সঙ্গে সঙ্গে ভালো আচরণ করবেন। তবেই কিন্তু জীবনে সুখী হবেন। অযথা কারোর সঙ্গে তর্ক করবেন না। এসময় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। তবে নিজেকে শান্ত রেখে সব কাজ করুন। আপনার ভালোবাসার সঙ্গী হোক বা পরিবারের সদস্য, তাদের অনুভূতি একেবারেই উপেক্ষা করবেন না। বিবাহিত জীবনেও সুখের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা।
মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ক্রমশই বাড়তে থাকবে। এসময় কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়ে উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। এই সময় নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখানেও লাভ হবে আপনার। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। প্রেম ও নতুন সম্পর্ক তৈরির জন্য এটি খুব ভালো সময়। ব্যবসার কাজে আপনাকে দূরে কোথাও হতে হতে পারে। সন্তানের শুভ খবরেও মনে খুশি থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications