Shani Gochar 2023: শনি গোচরে কর্মক্ষেত্র থেকে ব্যবসায় সাফল্য আসবে এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে, শনি কিন্তু সবথেকে ধীরগতির গ্রহ। আড়াই বছর অন্তর অন্তর সে তার স্থান পরিবর্তন করে থাকে।

শনি একমাত্র গ্রহ যে কর্মফল অনুযায়ী, সকল রাশির ব্যক্তিদের ফল দিয়ে থাকেন। যে ব্যক্তি খারাপ কর্ম করেন শনি তাঁকে খারাপ ফল দেন, যে ব্যক্তি ভালো কাজ করে শনি তাঁকে কিন্তু শুভ ফল দিয়ে থাকেন। ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে থাকবেন শনি। শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Shani Gochar 2023

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যারা রাজনীতি করছেন তাদের নাম, যশ আরও বাড়বে। এসময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি আপনি লোহা, অ্যালুমিনিয়াম, অ্যালকোহলের ব্যবসা করেন, তাহলে আপনার জীবনে সাফল্য আসবে। শুধু তাই নয়, ব্যবসায়ে খুব উন্নতি করতে পারবেন আপনি।

কুম্ভ রাশি

২০২৫ সাল পর্যন্ত থাকবে শনি গ্রহ এই রাশিতেই থাকবে। এ সময় কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের জীবনে সাফল্য আসবে। আর্থিক দিকে আপনার লাভ হবে। যে কাজেই হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে আপনার। সেই সঙ্গে আপনার বিদেশ যাত্রা যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিলাসবহুল জিনিস কিনতে পারেন।আর্থিক দিকে উন্নতি লাভ করতে পারবেন। মানসিক চাপ আপনার অনেকটাই কমে যাবে। আপনার কাজে সকলে মুগ্ধ হবেন। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন সকল কাজে। শুধু তাই নয়, দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন, যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

Shani Gochar 2023


তুলা রাশি

তুলা রাশির (libra) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনার মাথা ঠান্ডা রেখে চলতে হবে।ব্যবসায় আর্থিক লাভ হবে আপনার।এই সময় কেরিয়ারের জন্য আপনাকে ভাবতে হবে না, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখই দেখবেন। যারা চাকরি করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। চাকরির জন্য বাইরে কোথাও যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+