Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শারদীয়া নবরাত্রির সময় কোন কোন স্বপ্ন দেখা খুব শুভ, জেনে নিন

শারদীয়া নবরাত্রির সময় কোন কোন স্বপ্ন দেখা খুব শুভ, জেনে নিন

বাঙালির প্রিয় উৎসব হল দুর্গাপূজা। আর এই দুর্গাপুজোতে মা দুর্গার প্রতিটি রূপকে বিশেষভাবে পুজো করা হয়। মা দুর্গা সকল ভক্তদের মনের আশা পূরণ করেন এই সময়। তবে এই সময়ে যদি আপনি এই স্বপ্নগুলো দেখেন তাহলে আপনার জীবনের শুভ সময় উপস্থিত হবে। কোন কোন স্বপ্ন দেখা খুব শুভ, তা জেনে নিন।

স্বপ্নে সিংহ দেখা

স্বপ্নে সিংহ দেখা

নবরাত্রির সময় আপনি যদি স্বপ্নে সিংহ দেখেন তা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। এতে আপনার শত্রুদের আপনি জয় করতে পারবেন। জীবনে যেকোনোও বাধার সমস্যা দূর হবে। জীবনে এগিয়ে যেতে পারবেন। সাফল্যের সময় উপস্থিত হবে আপনার। দাম্পত্য জীবনে সুখ আসবে। কাজের ক্ষেত্রে ব্যর্থ হবে না। কঠিন পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন।

চুড়ি কেনা দেখা

চুড়ি কেনা দেখা

স্বপ্নের চুড়ি কেনা দেখা খুব শুভ বলে মনে করা হয়। নবরাত্রিতে আপনি যদি চুড়ি কিনছেন এমন স্বপ্ন দেখেন তাহলে আপনার বিয়ে সংক্রান্ত যেকোনোও বাধা দূর হয়ে যাবে। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার দাম্পত্য জীবনের সুখ আসবে। জীবনে যেকোনও বাধা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। আপনার যদি বিবাহক্ষেত্রে কোন অসুবিধা থাকে সেটিও কেটে যাবার সম্ভাবনা রয়েছে।

ফল খাওয়া দেখা

ফল খাওয়া দেখা

নবরাত্রি সময় আপনি যদি দেখেন আপনি ফল খাচ্ছেন। তাহলে কিন্তু সেটি সুখের লক্ষণ। এর অর্থ হল মা দুর্গা আপনার উপর বিশেষ আশীর্বাদ করবেন। যে কোনও কাজে সফলতা পাবেন। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন। ব্যবসায় উন্নতি করতে পারবেন। এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। প্রতিটি কাজে সফলতা পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। মনের ইচ্ছা পূরণ হবে। কাজে বাধা কেটে যাবে।

 দুধের মিষ্টি খাওয়া দেখা

দুধের মিষ্টি খাওয়া দেখা

স্বপ্নে দুধের মিষ্টি খাওয়া দেখা কিন্তু ভীষণ ভালো। যদি আপনি এই স্বপ্ন দেখেন তাহলে সেদিনই মা দুর্গাকে দুধের মিষ্টি নিবেদন করুন। নবরাত্রি সময় মা দুর্গাকে দুধের মিষ্টি দেওয়া খুব ভালো। এটি আপনার জীবনের সাফল্য নিয়ে আসবে। আগামী দিনে আপনার সম্মান ও পতিপত্তি বাড়বে। জীবনে অনেকটা পথ এগিয়ে যেতে পারবেন। তাই এমন স্বপ্ন দেখার পর কাউকে বলবেন না। বলে দেওয়া স্বপ্ন সত্যি হয় না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+