চন্দ্রগ্রহণ কি পিতৃপক্ষেই ঘটবে, করা যাবে কি তর্পণের কাজ, ব্যবসায় মাথা ঠান্ডা রাখবেন কারা
হিন্দুধর্মে, পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর গণেশ চতুর্থী শুরু হওয়ার পরে পরেই কিন্তু শুরু হয় পিতৃপক্ষ। এই সময় এমন অনেক কাজ রয়েছে যা করা কিন্তু খুব অশুভ বলে মনে হয়। আবার এমন কাজ রয়েছে, সেগুলো যদি করেন আমরা জীবনে সফলতা লেগেই থাকবে।
তবে এই পিতৃপক্ষের কিন্তু চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাব পরবে। যে কারণে আর্থিক ক্ষতি হবে কিছু রাশির ব্যক্তিদের ওপর। কাদের খারাপ সময় শুরু হবে, জানুন।

- কবে ঘটবে
চলতি বছর পিতৃপক্ষ শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে ও ২ অক্টোবর পর্যন্ত চলবে। ১৮ অক্টোবর কিন্তু চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে ১৮ তারিখ সকাল ৬ টা ১২ মিনিট থেকে শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী, সকাল ১০ টা ০৭ মিনিট পর্যন্ত চলবে। বছরের প্রথম চন্দ্রগ্রহণের মতন দ্বিতীয় চন্দ্রগ্রহণও কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে না। দক্ষিণ আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, পশ্চিম ইউরোপ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
- এই কাজগুলি কি করা যাবে
জ্যোতিষশাস্ত্রে, পিতৃপক্ষে চন্দ্রগ্রহণের ঘটনা কিন্তু একদমই শুভ ঘটনা নয়। তবে যেহেতু চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। তাই শ্রাদ্ধ, তর্পণ, পিন্ডদান ইত্যাদি পূর্বপুরুষদের আচার অনুষ্ঠান রয়েছে তা কিন্তু করা যেতেই পারে। এতে কোনও রকম অশুভ প্রভাব পরবে না।
যেহেতু চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না, তাই এই সমস্ত রাশির ব্যক্তিদেরই প্রভাবিত করবে। এই সময়ে কোন রাশির ব্যক্তিদের অর্থহানি হতে পারে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন, জানুন।
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এই সময় আপনার জীবনের সমস্যা বাড়বে। চাকরি থেকে ব্যবসায়ে সমস্যা আসবে। মানসিক চাপ আগের থেকে ক্রমশ বাড়তে থাকবে। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন। এসময় জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের অর্থহানি হতে পারে। কর্মজীবনে বড় অসুবিধার মুখে পরতে পারবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তর্কাতর্কি এড়িয়ে চলার চেষ্টা করুন। অযথা ঝগড়া করবেন না কারোর সঙ্গে।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিরা এই সময় খুব অসুবিধার মধ্যে দিয়ে যাবেন। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি বাঁধবে। সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে। খরচ নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করুন। আর্থিক সমস্যা ক্রমশ বাড়বে। কোনও কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন না। এমনকি মাথা ঠান্ডা রেখেও চলতে পারবেন না।
- মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকারা যদি কোনও ব্যবসায়ে লেনদেন করেন, সেখানে সাবধানে চলার চেষ্টা করুন। অর্থহানি হওয়া সম্ভবনা রয়েছে। এসময়ে কারোর থেকে টাকা ধার নেবেন না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি হতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও পারে)












Click it and Unblock the Notifications