Sawan Month 2023: ভোলেবাবার কৃপা পেতে শ্রাবণ মাসে কোন রাশির ব্যক্তিরা কী নিবেদন করবেন

Sawan Month 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) শ্রাবণ মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসের জন্য শিব ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। এই মাস মূলত ভোলেবাবার মাস। এই মাসেই শিব ভক্তরা দেবতা শিবের পূজা করে থাকেন। তার উপাসনা করেন। বলা হয়, শ্রাবণ মাসে দেবতা শিবকে যারা খুশি করেন তাদের জীবনে আর্থিক অভাব লেগে থাকে না, সকল কাজে তাঁরা এগিয়ে যেতে পারেন।

জুলাই মাসের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে কোন রাশির ব্যক্তিরা ভোলেবাবাকে কী কী নিবেদন করবেন, শিবের কৃপা পেতে কী করবেন আপনারা।

lord shiva image

মেষ রাশি (Aries)

মেষ রাশির ব্যক্তিরা শ্রাবণ মাসে জলে গুড় মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করুন। এতে আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। শুধু তাই নয়, আপনি বেল পাতায় শ্বেত চন্দন দিয়ে রামের নাম লিখে শিবলিঙ্গে যদি অর্পণ করেন তাহলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। আপনার মনে যা ইচ্ছা আছে সেই ইচ্ছা পূরণ হবে।

বৃষ রাশি (Taurus)

বৃষ রাশির জাতক জাতিকারা যদি ভগবান শিবের বিশেষ কৃপা পেতে চান তাহলে শ্রাবণ মাসে আপনার শিবলিঙ্গের জল এবং দুধ একসঙ্গে শিবের মাথায় অভিষেক করুন। তাহলেই আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। সেই সঙ্গে আপনারা শিবের বিশেষ কৃপাও পাবেন।

মিথুন রাশি (Gemini)

মিথুন রাশির ব্যক্তিরা শ্রাবণ মাসে আখের রস ও মধু দিয়ে ভগবান শিবকে স্নান করাতে পারেন। এতে আপনাদের আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে লেগে থাকবে সফলতাও।

কর্কট রাশি (Cancer)

কর্কট রাশির ব্যক্তিরা শ্রাবণ মাসের শিব ঠাকুরকে দুধ, দই, ঘি, গঙ্গা জল এবং চিনি দিয়ে স্নান করাতে পারেন। এটি করলে আপনাদের জীবনে শুধু সাফল্য আসবে তা নয়, পরিবারের শান্তি ফিরবে।

সিংহ রাশি (Leo)

সিংহ রাশির জাতক-জাতিকারা যদি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে জলে গুড় ভগবান শিবকে দিনটি সোমবার অভিষেক করুন এবং সেই সঙ্গে স্নান করাবার সময় দেবতাকে ঘি দিয়ে স্নান করাবেন। এটি আপনার জন্য খুব শুভ।

কন্যা রাশি (Virgo)

শ্রাবণ মাসে কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময়। তাই এসময় আপনারা আখের রস দিয়ে শিব ঠাকুরকে স্নান করাতে পারেন। তবে এই সময় অবশ্যই দুধ, মধু, বেলপাতা, ধুতুরা ফুল, গাঁজা এগুলি শিব ঠাকুরের খুব প্রিয়। তাই এগুলি আপনি দেবতাকে অর্পণ করবেন, তবেই আপনার জীবনে সাফল্য লেগে থাকবে।

তুলা রাশি (Libra)

তুলা রাশির জাতক-জাতিককারা আখের রস দিয়ে শিব ঠাকুরকে স্নান করাবার পর দেবতার গলায় মালা দিন, এতে ভোলেবাবা আপনার দ্রুত উন্নতি করবেন।

lord shiva image

বৃশ্চিক রাশি (Scorpio)

বৃশ্চিক রাশির ব্যক্তিরা গঙ্গাজল দিয়ে ভোলেবাবাকে পুজো করুন, এবং আপনারা দেবতাকে মিছরি, মধু দিয়ে শিব ঠাকুরকে স্নান করান এবং শিবলিঙ্গে লাল চন্দন পরান, তাহলে দেখবেন আপনাদের মনোবাসনা খুব দ্রুতই পূরণ হবে।

ধনু রাশি (Sagittarius)

যদি আপনি মা ভোলে বাবার বিশেষ কৃপা পাতে চান তাহলে ধনু রাশির ব্যক্তিরা দুধে জাফরান এবং গুড় মিশিয়ে ভগবান শিবকে দিন। তাহলে আপনার জীবনের সাফল্য লেগে থাকবে এবং সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন।

মকর রাশি (Capricorn)

মকর রাশির ব্যক্তিরা ভগবান শিবকে নারকেল বা ডাবের জল দিয়ে স্নান করিয়ে লাল বা গোলাপি বা নীল রঙের ফুল নিবেদন করুন। এতে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে এবং জীবনের সফলতাও লেগে থাকবে।

কুম্ভ রাশি (Aquarius)

কুম্ভ রাশির ব্যক্তিরা যদি ভগবান শিবের পূজা মন দিয়ে করেন তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। শ্রাবণ মাসে আপনি স্নান সেড়ে শিব ঠাকুরকে একটি করে নারকেল নিবেদন করুন। তাহলে আপনার জীবনে সাফল্য আসবে। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন।

মীন রাশি (Pisces)

শ্রাবণ মাসে ভগবান শিবকে খুশি করতে মীন রাশির ব্যক্তিরা দুধে জাফরান, মধু মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এবং সেই সঙ্গে হলুদ চন্দনের তিলক লাগান, হলুদ ফুল দেখবেন আপনারা, এতে আর্থিক দিকে খুব লাভ হবে আপনাদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+