আগামী বছরই মীনে প্রবেশ শনির, বন্ধ ভাগ্যের দরজা খুলবে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি হল অত্যন্ত শুভ গ্রহ। এই গ্রহ স্থান পরিবর্তন করে বা রাশি পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে।

সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার তা কারোর অশুভ হতে পারে। ২০২৫ সালে মীন রাশিতে প্রবেশ করবে শনি। ২০২৫ সালে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। মীন রাশিতে প্রবেশ করার কারণে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে।

gold

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় থেকে অত্যন্ত শুভ সময় শুরু হচ্ছে। এসময় আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে শনি গ্রহ। তাই আপনার ভাগ্যের দ্বার খুলবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। এসময় আপনার ব্যয় অনেকটাই কমবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনিও জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের ওপর শনি গ্রহের বিশেষ প্রভাব পড়বে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। চাকরি থেকে ব্যবসায়ে সফলতা আসবে। অর্থের অভাব কখনোই হবে না। এসময় প্রত্যেকটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন।

ভাগ্যের দ্বার খুলবে আপনার। এসময় পরিবারের সকলের সঙ্গে ঘুরতে যেতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময়ে নতুন ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের উপর শনি গ্রহের বিশেষ প্রভাব পড়বে। তাই আপনার মনের ইচ্ছা পূরণ হবে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় চাকরির প্রস্তাব পেতে পারেন আপনি। তাছাড়া জীবনের যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা আসবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। কোনও কাজে পিছিয়ে যাবেন না।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর শনি গ্রহের বিশেষ প্রভাব পড়বে। কর্মদাতা গ্রহের শুভ প্রভাবে জীবনে এগোতে পারবেন। এসময় কোনও কাজেই আপনি ব্যর্থ হবেন না। তবে পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। পায়ের ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হবে এই রাশির ব্যক্তিদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+