শনি বিপরীতমুখী হওয়ায় কোন কোন রাশির জীবনে সাফল্য মিলবে, জানেন

শনি বিপরীতমুখী হওয়ায় কোন কোন রাশির জীবনে সাফল্য মিলবে, জানেন

শনি দেবতাকে জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ স্থান দেওয়া হয়েছে। এই গ্রহ সকল মানুষকে তার কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির ঘর পরিবর্তন ও গতি পরিবর্তনকে বিশেষ বলে মনে করা হয়। এই সময়ে সমস্ত রাশির উপর সরাসরি প্রভাব পড়ে। শনিবার রাশি পরিবর্তন ফলে অনেক রাশির উপর শনির ধাইয়া শুরু হয় আবার অনেকের সাড়েসাতির দশা থেকে মুক্তি পান। শনিকে জ্যোতিষশাস্ত্রে ধীর গতির বলেই মনে করা হয়। তাছাড়া অনেকেই শনি নাম শুনলে একটু ভয় পেয়ে যান। কর্মফল অনুযায়ী শনি ফল দান করে থাকে।

রহস্যের কারক বলেও শনিকে মনে করা হয়। এই গ্রহ সবসময় ন্যায় বিচার করে থাকেন। যে ব্যক্তির ওপর এই গ্রহের কুদৃষ্টি পড়ে সেই ব্যক্তিকে তিনি রাজা থেকে ফকির করে দেন তার জীবনের সব সুখ কেড়ে নেন। আবার শনির শুভ প্রভাব যে মানুষের ওপর পড়ে সে ফকির থেকে রাজা হতে পারেন। সকল কাজে সাফল্য পান, তার জীবনে খুশি ভরে ওঠে। ৫ জুন শনি ঘর পরিবর্তন করেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ১৪১ দিনের জন্য শনি বিপরীতমুখী থাকবে। ১২ জুলাই পর্যন্ত কুম্ভ রাশিতে বিপরীতমুখী থাকবে শনি। এই সময় কোন কোন রাশি সুখের মুখ দেখবেন, জানেন।

বৃষ রাশি

বৃষ রাশি

শনি বিপরীতমুখী হাওয়ার কারণে এই রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় যাবে। ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন। চাকরিক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার সমস্ত বাধা কেটে যাবে। তবে এই সময় আপনার শরীর নিয়ে আপনাকে সবসময় চিন্তায় থাকতে হবে। শারীরিকভাবে আপনি অসুস্থ থাকবেন, তাই এই চিকিৎসকের পরামর্শ নিন। আপনার ধন-সম্পদের দিকে খেয়াল রাখতে হবে। ১৪১ দিন শনি বিপরীতমুখী থাকায় এই রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ ফল দেবে শনি। তাই প্রতি শনিবার শনিদেবের পুজো করুন।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে চার গুণ শুভ প্রভাব বাড়বে। শুভ সময় আপনার এটি। তবে এই সময় আপনিও ব্যবসা খাতে নতুন বিনিয়োগ করতে চাইলে বুঝে শুনে বিনিয়োগ করবেন তবে জীবনের সাফল্য মিলবে।কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন। আর্থিক দিকে আপনাদের আরও শক্তিশালী হবে। নতুন চাকরির প্রস্তাব পাবেন। চাকরিতে আপনার স্থান পরিবর্তন হতে পারে। দূরে কোথাও আপনাকে বদলি হতে পারে। তবে চাকরি ক্ষেত্রে আপনার ইনক্রিমেন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশি

শনি বিপরীতমুখী হওয়ার কারণে আপনার স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে আপনার শরীর সুস্থ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কোন সমস্যা দেখা দেবে না। তবে এসময় আপনি কঠোর পরিশ্রম করুন, তাহলে আপনার জীবনে আরোও শুভ ফল পাবেন। স্বাস্থ্যের দিকে নজর দেবেন, না হলে পরবর্তীকালে আপনাদেরকে সমস্যায় পড়তে হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+