Shani Nakshatra Gochar 2023: ধনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করেছে শনি, ভাগ্যের দ্বার খুলবে কাদের
জোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। যে ব্যক্তি শুভ কাজ করেন শনিদেব তাকে শুভ ফল দেন, যে ব্যক্তি অশুভ কাজ করেন শনি থেকে অশুভ ফল দিয়ে থাকেন, ১৫ অক্টোবর শনি ধনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করেছে।
২৪ নভেম্বর পর্যন্ত একই নক্ষত্রে বিরাজ করবে সে। কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। শুধু তাই নয়, আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ থেকে অনেকটাই মুক্তি পাবেন। পরিবারের কাছ থেকে কোনও সুখবরে আপনি আরোও খুশি হবেন। আপনার জীবনের সাফল্য লেগেই থাকবে। নেতিবাচক শক্তি কেটে যাবে। এসময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনের সফলতা নিশ্চিত। আপনি এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে। যারা বেসরকারি চাকরি করছে তাদের চাকরিতে পদোন্নতি আসার সম্ভাবনা রয়েছে।
- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই মিলবে সফলতা। আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় দূরে কোথাও ঘুরতে যাওয়া আপনার জন্য খুব শুভ হবে। জীবনে সাফল্য লেগেই থাকবে। প্রত্যেকটি কাজে তাদের জীবনে সফলতা আসবে। তারা আর্থিকভাবে খুব উন্নতি করতে পারবেন। যদি আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। সমাজে আপনার ক্রমশ সম্মান বৃদ্ধি হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- তুলা রাশি
তুলা রাশির (libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন আপনি।যারা চাকরিজীবি রয়েছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের থেকে ভালো খবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। যারা ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্য আসবে। এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। শুধু তাই নয় যে কাজে হাত দেবেন সে কাজের মিলবে সফলতা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications