শনি ও শুক্রের যুতিতে ব্যবসায় মালামাল, নয়া চাকরিতে পদোন্নতি নিশ্চিত কাদের

জ্যোতিষশাস্ত্রে শনি ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। শুক্র হল সুখ, ঐশ্বর্য সম্পদের কারক। শনি হল কর্মদাতা গ্রহ।

আগামী বছর এই রাশিদের মিলন হবে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের। কারাই বা নতুন চাকরি পাবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

property

  • মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। চাকরিক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। নতুন ব্যবসায় অর্থপ্রাপ্তি হবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে সকলেই আপনার কাজের প্রশংসা করবেন সকলে। তবে প্রত্যেকটি কাজে স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। চাকরি থেকে ব্যবসায়ে সাফল্য আসবে আপনার। এসময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন এই রাশির ব্যক্তিরা।

  • কর্কট রাশি

কর্কট রাশি ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। ব্যবসাতে খুব সফলতা আসবে আপনার। এসময় সুখের সময় শুরু হবে। আপনারা কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া বাড়িতে আসতে পারে নতুন সদস্য। যার কারণে আপনার মনে খুশি লেগে থাকবে।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। নতুন জমি, সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। তাছাড়া যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত। এসময় আপনি কঠিন পরিশ্রম করলে তবেই জীবনের সাফল্য আনতে পারবেন। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। আপনার এসময়ে যারা অবিবাহিত রয়েছেন তাদেরও বিয়ে হয়ে যাবে।

  • মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের উপর শনি ও শুক্রের বিশেষ প্রভাব পড়বে। এসময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আয় বাড়তে থাকবে। তাছাড়া চাকরিতে পদোন্নতি নিশ্চিত। আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য শুভ সময় শুরু হবে। বেসরকারি চাকরিজীবীদের বেতন ক্রমশ ও বাড়তে থাকবে। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+