দিওয়ালির পর এই দিনটি মনে রাখুন, বদলাতে চলেছে নক্ষত্রের দিশা

দিওয়ালির পর শেষ চন্দ্রগ্রহণ

পুরো দেশ দিওয়ালির প্রস্তুতিতে ব্যস্ত। ৪ নভেম্বর দেশজুড়ে পালিত হচ্ছে দিওয়ালি। এরকম সময়ে ২০২১ সালে আরও একটি দিন খুব গুরুত্বপূর্ণ এবং তা খুব শীঘ্রই কাছে আসতে চলেছে। এখানে বলা ভালো যে এই বছরের শেষ চন্দ্র গ্রহণ খুব শীঘ্রই কাছে আসতে চলেছে। দিওয়ালির পর ১৯ নভেম্বর শুক্রবার এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। জ্যোতিষ শাস্ত্র মতে, সব ধরনের গ্রহণকেই অশুভ বলে মনে করা হয়। গ্রহণের সময় সব জীব–জন্তু আর মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। বলা হয় যে চন্দ্র গ্রহণের সময় কোনও ধরনের মাঙ্গলিক কাজ করা উচিত নয়। এখানে বলা ভালো যে ২০২১ সালে সবচেয়ে প্রথম চন্দ্রগ্রহণ হয় ২৬ মে এবং শেষ চন্দ্রগ্রহণের তারিখ ১৯ নভেম্বর।


কোথায় দেখা যাবে এই গ্রহণ

কোথায় দেখা যাবে এই গ্রহণ

বছরের এই শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে বৃষ ও কৃত্তিকা নক্ষত্রে। যাইহোক, এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে, তাই এর সুতক কাল হবে না। এই গ্রহণ কিছু সময়ের জন্য দেখা যাবে শুধুমাত্র ভারতের অসম ও অরুণাচল প্রদেশে।

কবে হবে এই শেষ চন্দ্রগ্রহণ

কবে হবে এই শেষ চন্দ্রগ্রহণ

জ্যোতিষ গণনা অনুসারে, বছরের শেষ চন্দ্র গ্রহণ দিওয়ালির পর ১৯ নভেম্বর হতে চলেছে। তবে এটা আংশিক চন্দ্রগ্রহণ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, বিক্রম সংবত 2078 সালের কার্তিক মাসের পূর্ণিমায় কৃত্তিকা নক্ষত্র এবং বৃষ রাশিতে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এই চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর সকাল ১১.‌৩৪ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ০৫.‌৩৩ মিনিটে শেষ হবে।

 কত ধরনের চন্দ্রগ্রহণ হয়

কত ধরনের চন্দ্রগ্রহণ হয়

পূর্ণ চন্দ্রগ্রহণ

আংশিক চন্দ্রগ্রহণ

উপছায়া চন্দ্রগ্রহণ

১৯ নভেম্বর উপছায়া চন্দ্র গ্রহণ হবে, যাকে পেনমব্রালও বলা হয়ে থাকে।

উপছায়া গ্রহণ কি

উপছায়া গ্রহণ কি

চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করে। চাঁদ যখন পৃথিবীর প্রকৃত ছায়ায় প্রবেশ করে, তখন এটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ বলে বিবেচিত হয়। ছায়া গ্রহনকে প্রকৃত চন্দ্রগ্রহণ বলে মনে করা হয় না। এমনকি জ্যোতিষশাস্ত্রেও ছায়াকে গ্রহণের মর্যাদা দেওয়া হয়নি।

কীভাবে এই গ্রহণ লাগে

কীভাবে এই গ্রহণ লাগে

চন্দ্রগ্রহণ একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞানের ঘটনা। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে আসে তখন চাঁদ সম্পূর্ণ বা আংশিকভাবে ঢেকে যায় এবং সূর্য, পৃথিবী ও চাঁদ সরলরেখায় চলে আসে, তাকে চন্দ্রগ্রহণ বলে। শাস্ত্র মতে গ্রহন সম্পূর্ণ হলে এর প্রভাব বেশি হয়। পূর্ণ চন্দ্রগ্রহণ হলেই সূতকের নিয়ম মেনে চলা বাঞ্ছনীয়। কিন্তু ছায়াগ্রহন হলে সূতকের নিয়ম খুব একটা মানা হয় না। আমরা আপনাকে বলে রাখি যে চন্দ্রগ্রহণ সর্বদা 'পূর্ণিমা'-তে হয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+