চলতি বছর কোন সময়ে ভাইয়ের হাতে বাঁধবেন রাখি, জানুন দিনক্ষণ ও শুভ সময় সম্পর্কে
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে রাখি পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ভাই বোনেরা। কারণ এই দিনে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের শুভ কামনা করেন।
আর দাদা বা ভাইরা দিদি বা বোনেদের হাতে তাদের পছন্দের উপহার তুলে দেন। তবে রাখি বাঁধার কিন্তু শুভ সময় রয়েছে। শুভ সময়তেই কিন্তু রাখি বাঁধলে আপনার ভাইরা ভালো থাকতে পারবেন।

- কবে পালিত হবে রাখি বন্ধন উৎসব
রাখি বন্ধন উৎসব হল ভাইদের রক্ষার জন্য বাঁধা একটি সুতো। শ্রাবণ পূর্ণিমায় পালিত হয় এই রাখি বন্ধন উৎসব। এই বিশেষ দিনে বোনরা তাদের ভাইদের রক্ষা করার জন্যই হাতে রাখি বাঁধেন। ভাইয়েরাও তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন। রাখি বন্ধন উৎসব রাখি পূর্ণিমা নামেও পরিচিত। চলতি বছর রাখি বন্ধন উৎসব পালিত হবে ১৯ অগাস্ট, সোমবার।
- শুভ সময়
রাখি বন্ধন উৎসবটি ভাদ্র মাসে পালন করা হয়। চলতি বছর ১৯ অগাস্ট ভোর ৩ টে ০৪ মিনিট থেকে রাখি বাঁধার শুভ সময় শুরু হচ্ছে, যা শেষ হবে রাত ১১ টা ৫৫ মিনিটে অর্থাৎ আপনারা সারাদিনই কিন্তু রাখি বাঁধার জন্য ভালো সময় পাবেন।
- ভাদ্রের ছায়া কখন শুরু হবে
এই দিন ভাদ্রের ছায়া শুরু হবে। অর্থাৎ রাত ২ টো ২১ মিনিট থেকে ভাদ্রের ছায়া শুরু হবে। চলবে দুপুর ১ টা ২১ মিনিট পর্যন্ত রাখি বাঁধতে পারবেন। ১৯ তারিখের রাখি বাঁধতে পারবেন ১ টা ২১ মিনিটের পর। রাখি বাঁধার জন্য অত্যন্ত শুভ সময় হল দুপুর ১ টা ৪৩ মিনিট থেকে ৪ টে ২০ মিনিট পর্যন্ত।
- প্রদোষ কালে কি রাখি বাঁধা যাবে
এছাড়াও এই বিশেষ দিনে প্রদোষ কালেও এই দিন আপনি রাখি বাঁধতে পারবেন। শুভ মুহূর্তা শুরু হচ্ছে ১৯ অগাস্ট সন্ধ্যা ৬ টা ৫৬ মিনিট থেকে, যা শেষ হবে ৯ টা ৮ মিনিটে।
- কেমন রাখি কিনবেন
যখন রাখি কিনবেন অবশ্যই লাল, হলুদ, সাদা সুতো রয়েছে এমন রাখি কিনবেন। এই রাখিটি অত্যন্ত শুভ হয়। রাখি পরিয়ে ভাইকে পরিয়ে অবশ্যই কপালে চন্দনের ফোঁটা দেবেন। এতে আপনার ভাই বা দাদারা সারাজীবন সুস্থ থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications