রাখি বন্ধন উৎসব ২০২৪: রাখি পরিয়ে ভাইদের হাতের রাখি সঠিক জায়গায় রাখেন তো?
জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে রাখি বন্ধন উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছর এই দিনের জন্য অপেক্ষা করে থাকেন ভাই বোনেরা। ভাইদের হাতে রাখি বেঁধে কপালে তিলক পরিয়ে ভাইদের জন্য শুভ কামনা করেন বোনেরা।
চলতি বছর ১৯ অগাস্ট সোমবার পালিত হবে রাখি বন্ধন উৎসব। এই দিনেই ভাদ্রের বিশেষ ছায়া পরবে। দুপুরে বোনেরা ভাইদের রাখে হাতে রাখি পরাতে পারবেন। দুপুরের পর থেকেই রাত পর্যন্ত থাকবে রাখি পরার শুভ সময়।

রাখি বন্ধন উৎসবের শুভ সময় দুপুর ১ টা ৩০ থেকে রাত ৯ টা ৬ মিনিটে। রাখি বাঁধবেন ১ টা ৪৬ মিনিট থেকে ৪ টে ১৯ মিনিট পর্যন্ত। শুভ সময় থাকবে দু'ঘণ্টা ৩০ মিনিট।
রাখি বন্ধন উৎসবের আপনি কি ভাইকে রাখি পরান। আবার রাখি বন্ধনের পরে ২১ দিন আপনার ভাইয়ের হাতে রাখি বেঁধে রাখতে হবে। এত দিনের জন্য এটি বেঁধে রাখতে না পারলে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পর্যন্তই রাখি বেঁধে রাখুন দাদার হাতে।
রাখি খুলে ফেলার পর একটি লাল কাপড়ে মুড়ে রেখে দিন। এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারোর পা না লাগে বা পবিত্র স্থানে রাখুন। ঠাকুরের আসনেও রাখিটা রেখে দিতে পারেন।
এতে ভাই-বোন মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। তাই রাখি কোথাও ফেলে দেওয়া উচিত নয়। পুরনো রাখি জলে ডুবিয়ে তবেই কিন্তু নতুন রাখি পরাবেন দাদাকে। যদি আপনার রাখি পুরনো থাকে, তা সরাতে গিয়ে কখনও ভেঙে যায়, তাহলে গাছের নিচে এক টাকার কয়েন দিয়ে সেখানে রেখে দেবেন। আবার এক টাকার কয়েন দিয়ে সেই রাখি ডুবিয়ে দিতে পারেন জলে।
রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ পূর্ব দিক করে রাখবেন। বোনেদের মুখ পশ্চিম দিক করে থাকা উচিত। এই দিকগুলিকে অত্যন্ত শুভ বলা হয়। ভাইয়ের কপালে তিলক চন্দন লাগিয়ে ডান হাতে রাখি বাঁধা অত্যন্ত শুভ।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর)












Click it and Unblock the Notifications