Rahu: কোন তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর রাহুর বিশেষ কৃপা থাকে, জানেন
Rahu: প্রতিটি মানুষের জন্মকুন্ডলী বিচার করে বলা যায়, সেই মানুষটি কেমন হবে। জানা যায়, তাঁর ব্যক্তিত্ব, স্বভাবচরিত, দোষ গুণ সবই। সংখ্যা তত্ত্বের ওপর বিচার করে সেই মানুষ কেমন হবে তাও জানা যায়, সংখ্যাতত্ত্বে এক থেকে নয় সংখ্যার উল্লেখ আছে, প্রতিটি সংখ্যা বা রাশির অধিপতি আলাদা আলাদা গ্রহ।
এখানে এমন সংখ্যার কথা বলা হচ্ছে যে ব্যক্তিরা রাহুর বিশেষ কৃপা পান। যাদের জন্ম ৪, ১৩, ২২,৩১ তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের ওপর রাহু গ্রহের বিশেষ কৃপা থাকে। তারা মহান রাজনীতিবিদ বা অভিনেতা হয়ে থাকেন। এরা বড় বড় কাজের সঙ্গে যুক্ত হন।
Rajyog 2023: বছরের শেষ মাসে তৈরি হচ্ছে এই শুভ রাজযোগগুলি, গ্রহদের কৃপা থাকবে কাদের ওপর

সংখ্যাতত্ত্ব অনুসারে, যারা এই তারিখে জন্মগ্রহণ করেছেন, তারা সবসময় সফল রাজনীতিবিদ হয়ে থাকেন। রাহুর কৃপায় এদের জীবনে সফলতা লেগেই থাকে। এরা খুব ভালোভাবে জীবন যাপন করতে পারেন। এরা কারোর কখনোও ক্ষতি করেন না। আর্থিক দিকেও এদের খুব লাভ হয়। এরা সকল কাজে এগিয়ে যেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে এরা সুখের মুখ দেখেন। সবসময়ই এরা অন্যের উপর নির্ভরশীল হয় না।
এই তারিখে যে সকল জাতক-জাতিকারা জন্মেছেন তাদের উপর রাহুর বিশেষ কৃপা থাকে, আর এই গ্রহের কৃপায় তারা খুব চালাক প্রকৃতির ব্যক্তি হন। জীবনে এরা কোনও কাজেই পিছিয়ে পড়ে না। যে কাজে হাত দেন সেই কাজেই তারা সফলতা অর্জন করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারেন। এদের মানসিক চাপ খুব কম থাকে। এরা নিজেদের প্রতি নিজেরা খুব আত্মবিশ্বাসী হন। তবে জীবনে এরা কঠিন পরিশ্রম করতেও পিছপা হন না। কঠিন পরিশ্রমের মাধ্যমে এরা জীবনে খুব উন্নতি করতে পারেন। এরা খুব বিশ্বাসী প্রকৃতির মানুষ হন। সকলের সঙ্গে সদভাব বজায় রাখতে পারেন এই সংখ্যার ব্যক্তিরা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications