Rahu Gochar 2023: রাহু গোচরে কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখে চলবেন কারা

Rahu Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) রাহু ও কেতু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। রাহু, কেতু গ্রহকে আমরা একসঙ্গে ছায়া গ্রহ বলেই জানি ।এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির ব্যক্তিদের ওপরে বিশেষ প্রভাব ফেলে।

অক্টোবর মাসে ৩০ তারিখ রাহু মীন রাশিতে প্রবেশ করেছে। ২০২৫ সালের ১৮ মে বিকাল ৪টা৩০ মিনিট পর্যন্ত একই রাশিতে থাকবে সে। তারপর কুম্ভ রাশিতে যাত্রা করবে। এই সময় কিছু রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Rahu Gochar 2023

  • ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। এসময় কোনও কাজে তেমন সফলতা অর্জন করতে পারবেন না আপনি। আর্থিক দিকে বারবার পিছিয়ে পড়তে হবে। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। ২০২৫ সাল পর্যন্ত ব্যবসায় যদি কোনও বিনিয়োগ করতে চান ভেবেচিন্তে তবেই বিনিয়োগ করবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি বাধতে থাকবে।

  • তুলা রাশি

তুলা রাশির (libra) ব্যক্তিদের অষ্টম ঘরে প্রবেশ করবে রাহু। এসময় আপনাকে একটু সাবধান এবং সতর্ক থাকতে হবে। কোনও কাজে খরচ করার আগে অবশ্যই ভেবে চিন্তে করবেন। কারোর থেকে এই সময় ধার নেবেন না, কাউকে ধার দেবেন না। একটু সতর্ক থেকে কথাবার্তা বলার সময় চেষ্টা করবেন। পেট থেকে পা পর্যন্ত নানান সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে।এসময় আপনার বেতন বৃদ্ধি হবে না। আর্থিক দিকে আপনি খুব পিছিয়ে পড়বেন। এসময় অহংকার বোধ ত্যাগ করুন।

  • মীন রাশি

মীন রাশির (Pisces) ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু হবে। এসময় মানসিক চাপ আপনার ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসায় ততটা সফলতা আসবে না। এসময় সকলের সঙ্গে কথাবার্তা বললে একটু সতর্ক থেকে বলার চেষ্টা করবেন। কঠিন পরিশ্রম করার আগে অবশ্যই ভেবেচিন্তে করবেন।চাকরিতে সাবধানতা অবলম্বন করে চলতে পারেন। তাছাড়া নতুন কোনও কাজ করার আগে বারবার ভেবেচিন্তে করবেন। আইনি মামলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। পরিবারের কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যদি আপনি গাড়ি চালান সাবধানে চালাবেন, কারণ এই সময় আপনার দুর্ঘটনা ঘটায় সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+