১৮ বছর পর বুধ ও রাহু গ্রহের মিলনে রাজকীয়ভাবে সময় কাটাতে পারবেন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। যদি কোনও রাশির ব্যক্তিদের জন্মকুণ্ডলী রাহু দুর্বল স্থানে থাকে তাহলে সেই ব্যক্তি চুরি করে থাকেন, তাঁদের বেশি বদঅভ্যাস থাকে। এমনকি তাঁরা চর্মরোগে আক্রান্ত থাকেন। তাঁরা কোনও কাজে সফলতা অর্জন করতে পারেন না।
বুধকে আমরা যুক্তিবিদ, গণিত, ব্যবসার কারক বলেই জানি। বুধ গ্রহ এপ্রিল মাসের ৯ তারিখ মীন রাশিতে প্রবেশ করবে। ইতিমধ্যে রাহু গ্রহ সেখানে উপস্থিত রয়েছে। ১৮ বছর পর রাহু ও বুধের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময়ে আপনাদের সম্পদ বাড়তে থাকবে। নতুন সম্পত্তির মালিক হবেন আপনারা। জানুন কাদের ভাগ্যের দ্বার খুলবে।

- কর্কট রাশি
রাহু ও বুধের মিলনে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনার ভাগ্যের দ্বার খুলবে। আপনার সঙ্গে সকলের সম্পর্ক খুব ভালো থাকবে। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। আপনি এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। আপনাদের স্বপ্ন পূরণ হতে পারে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই বাবা মায়ের পরামর্শ নিয়ে তবেই যাবেন।
- কুম্ভ রাশি
রাহু ও বুধের মিলনে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার রাশির দশম ঘরে প্রবেশ করবে রাহু ও বুধ। তাই আপনারা অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে খুব ভালো সময় শুরু হবে। নতুন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। এসময় আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। সমাজে সম্মান ও মর্যাদা ক্রমশ বাড়তে থাকবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে এই রাশির ব্যক্তিদের।
- ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের শুভ দিন শুরু হচ্ছে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। কঠোর পরিশ্রম করলে আপনার জন্য খুব ভালো সময় শুরু হবে। আপনি যদি ব্যবসা করেন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। দাম্পত্য জীবনে আসবে সফলতা। নতুন সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications