হোলির পরে নক্ষত্র বদল করবে রাহু, কেতু, শরীর থেকে ব্যবসায় বিশেষ নজর দেওয়া উচিত কাদের?
জ্যোতিষশাস্ত্রে রাহু, কেতু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহদের একসঙ্গে ছায়াগ্রহ বলা হয়। এই গ্রহদের অশুভ প্রভাবে ব্যক্তিদের জীবনে নানান সমস্যা তৈরি হয়। ১৪ মার্চ হোলি উৎসব পালিত হবে। হোলির ঠিক দু’দিন পরে রাহু, কেতু নক্ষত্র পরিবর্তন করবে অর্থাৎ ১৬ মার্চ রাহু গ্রহ পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে।
কেতু গ্রহ উত্তরাফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। যে কারণে কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত খারাপ সময় শুরু হবে। কোনও কাজেই তারা জীবনে এগোতে পারবেন না। কোন রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার মাথা ঠান্ডা রেখে চলা উচিত। অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণে রাখুন। এসময়ে দাম্পত্য জীবনেও নানান সমস্যা আসবে। তাছাড়া দূরে কোথাও ঘুরতে গেলে, সাবধানে যাবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। গুপ্ত রোগ বাড়তে পারে। কাজের জায়গায় মাথা ঠান্ডা রেখে চলুন। বাবা মায়ের সঙ্গে অযথা তর্কাতর্কিতে জড়াবেন না। দূরে কোথাও ঘুরতে গেলে, সাবধানে যাবেন। এসময় আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হচ্ছে। এসময় কোনও কাজেই আপনারা এই সময় এগোতে পারবেন না। এসময়ে যদি আপনার মন অস্থির থাকবে। তাই সকল কাজ মাথা ঠান্ডা রেখে করুন। তাছাড়া আর্থিক অবস্থার অবনতি হতে থাকবে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে থাকবে। বাড়তি খরচ এড়িয়ে চলুন। এসময় চাকরিক্ষেত্রে আপনার নানান সমস্যা আসবে। কোনও কাজ করার আগে দু’বার ভাববেন। যদি নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারবেন। অবশ্যই বাবা মায়ের বিশেষ পরামর্শ নেবেন। এসময় মানসিকভাবে আপনি একদমই ভালো থাকতে পারবেন না। আপনার স্বামীর সঙ্গে আপনার অশান্তি হতেই থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে চলুন।
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের উপর রাহু ও কেতু গ্রহের অশুভ প্রভাব পড়বে। তাই এসময়ে আপনার শরীর একদমই ভালো থাকবে না। ব্যবসায় নানান সমস্যা আসবে। গাড়ি চালালে সাবধানে চালাবেন। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোথাও ঘুরতে যান, সাবধানে যাবেন। এই সময় আপনি অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি হবে। তাছাড়া কোনও ব্যবসায় আপনার বিনিয়োগ না করাই ভালো।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications