আর্থিক সঙ্কট কাটাতে মরিয়া হয়ে উঠেছেন? নিস্তার পেতে পয়লা বৈশাখে এগুলি দান করুন
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে পয়লা বৈশাখের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই দিনটি আড়ম্বরের সঙ্গে পালন করেন সকলে। এই পয়লা বৈশাখ থেকে বাংলার নববর্ষের সূচনা হয়। তাছাড়া চলতি বছর পয়লা বৈশাখ পড়েছে ১৫ এপ্রিল। এদিন লক্ষ্মী ও গণেশের পুজো করার পাশাপাশি আপনি যদি এই জিনিসগুলি দান করেন, তাহলে কিন্তু আপনার জীবনে সাফল্য আসবে । কেটে যাবে আর্থিক সঙ্কটও।
জানুন কোন কোন জিনিস এদিন দান করা খুব শুভ। কথিত আছে, এই দিন যদি আপনি দান করেন, তাহলে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীও খুব খুশি হন। এতে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। তাই কোন কোন জিনিস দান করলে আপনার ভাগ্যের দ্বার খুলবে।

খাদ্য দান করুন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই পয়লা বৈশাখের দিন আপনি যদি দারিদ্র ব্যক্তিদের কোনও রকম খাদ্য দান করতে পারেন, তা অত্যন্ত শুভ। সেটি চাল হতে পারে আবার ফলমূলও হতে পারে।
টাকা, পয়সা
নিজের সামর্থ্য অনুযায়ী টাকা দান করতে পারেন। যা আপনার জন্য অত্যন্ত শুভ। এতে আপনার আর্থিক সঙ্কট কেটে যাবে। জীবনে সুখে থাকতে পারবেন।
বস্ত্র দান করুন
বস্ত্র দান করা খুব শুভ। পয়লা বৈশাখের দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদিন অভাবী ব্যক্তিদের দান করলে তাদের হাসিতেই আপনার জীবনে সুখের সময় শুরু হবে।
সোনা ও রুপোর জিনিস
সোনা বা রুপোর তৈরি জিনিস কাউকে দান করুন। যদি পারেন কোনও নারীকে দান করুন। এতে মা লক্ষ্মী খুশি হন, এতে আপনার সম্পদ হু হু করে বাড়তে থাকবে।
ছাতা দিন কাউকে
পয়লা বৈশাখের দিন ছাতা দান করা শুভ। এতে জীবনে কষ্টের অবসান হবে অর্থাৎ আপনাকে আর কোনদিন কোনও কষ্টই হবে না।
জুতো দিন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বৈশাখের দিন আপনি কিন্তু অভাবী ব্যক্তিদের জুতো দান করতে পারেন। তবে ভুলেও কালো রঙয়ের কোনও জুতো দান করবেন না। এতে কিন্তু শনিদেব রেগে যান।
আমিষ খাবার খাবেন না
এই বিশেষ দিনে ভুল করেও কারোর সঙ্গে ঝগড়া করবেন না। ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। অভাবী ব্যক্তিদের দান করুন। কোনও রকম অহংকার করবেন না। সেই সঙ্গে আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না। নেশা করবেন না। মদ খাবেন না। এতে দেখবেন জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে। কাটবে আর্থিক সঙ্কটও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications