পয়লা বৈশাখ থেকে সৌভাগ্যের বর্ষণ শুরু, পকেটে টাকা উপচে পড়বে কাদের
জ্যোতিষশাস্ত্রে পয়লা বৈশাখের বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর পয়লা বৈশাখ পড়েছে ১৫ এপ্রিল। এই উৎসবটি সকলেই খুব উৎসাহের সঙ্গে পালন করে থাকেন। পয়লা বৈশাখের দিন সকলে তাদের ভালোভাবে ঘরবাড়ি পরিষ্কার করেন। নতুন জামা কাপড় পরেন। আবার ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন।
আবার যাদের দোকান রয়েছে কিংবা ব্যবসা রয়েছে, তারাও কিন্তু নতুন হিসাবের খাতা শুরু করেন। পয়লা বৈশাখের দিন কিন্তু অনেক জায়গায় মেলার আয়োজন করা হয়। আবার অনেকে এদিন গরুকে স্নান করিয়ে খাবারও খাওয়ান। পয়লা বৈশাখ থেকে কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে, কারাই বা নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন, জানুন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের পয়লা বৈশাখ থেকে ভাগ্যের দ্বার খুলবে। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। শুধু তাই নয়, বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এই সময় আপনি যদি চাকরির পরীক্ষা দেন, সেখানেও সফলতা মিলবে। কোনও কাজে পিছিয়ে যাবেন না, দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের পয়লা বৈশাখ থেকে সুখের সময় শুরু হবে। চাকরিতে পদোন্নতি হবে। কেরিয়ারে উন্নতি করতে পারবেন। সকলের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। ব্যবসায় অনেক নাম করতে পারবেন। তাছাড়া যারা সোনা ব্যবসায়ী রয়েছেন, তাদেরও সুখের সময়। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। পরীক্ষা ও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্যও এই সময়টি খুবই শুভ হবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এসময় বিবাহিত জীবনেও সুখী হবেন।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। যারা বেসরকারি চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত। মনের মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে চাকরিতে বড় সুযোগ পেতে পারেন। তাছাড়া পরিবারে সুখ, সমৃদ্ধি বাড়বে। কোনও ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকেও লাভ হবে। যারা বেসরকারি চাকরি করছেন, তাদের সাফল্যের সময় শুরু হবে। সোনা ব্যবসায় বিনিয়োগ করলে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। আপনি যদি চাকরি খুঁজছেন, তাহলে আপনার ভালো সময়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। তবে এই শুভ সময় শুভ কাজ করার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications