Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পরিশ্রম করেও ব্যবসায় সাফল্য পাচ্ছেন না? পয়লা বৈশাখে এই প্রতিকারগুলিতেই হবে উন্নতিও

পয়লা বৈশাখে সকলের মধ্য থাকে উৎসবের আমেজ। সকলকে দেখলে তা ভালোভাবেই বোঝা যায়। কারণ এদিন সকলেই নতুন পোশাক পরেন, সুন্দর করে ঘর গোছানো থেকে শুরু করে রেস্টুরেন্টে খেতে যাওয়ার সবকিছুই কিন্তু করে থাকেন। এই বিশেষ দিনটি আড়ম্বরের সঙ্গে পালন করেন সকলে। চলতি বছর ১৫ এপ্রিল পালিত হবে।

এই সময়ে সকলেই তাঁদের দোকান ও ব্যবসার জায়গায় লক্ষ্মী, গণেশ রেখে পুজো করে থাকেন। এতে জীবনে তাঁরা সুখী হন, সেই সঙ্গে ব্যবসাতেও অনেক লাভ করতে পারবেন। যদি আপনিও ব্যবসায় লাভ করতে চান ও মুনাফা অর্জন করতে চান, তাহলে পয়লা বৈশাখে করুন এই প্রতিকারগুলি।

beangali new year

এটি ব্যবসার জায়গায় টাঙিয়ে দিন

যদি আপনি ব্যবসার কাজে আরও উন্নতি করতে চান, তাহলে এই বিশেষ দিনে ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। বাড়ি, ঘর পরিষ্কার করুন। সেই সঙ্গে আপনার ব্যবসার জায়গায় পরিষ্কার করে গঙ্গা জল ও কিংবা পরিষ্কার জল দিয়ে সাতটি কিংবা নটি আম পাতা ধুয়ে ফেলুন। তারপর তাতে তেল, সিঁদুর, হলুদ লাগিয়ে নিন। তারপর তা আপনার ব্যবসার জায়গায় টাঙিয়ে দিন। তারপরে ধূপকাঠি দেবেন। তবে সেই সঙ্গে লক্ষ্মী ও গণেশেরও পুজো করবেন। এতে আপনার ব্যবসায় খুব উন্নতি হবে। আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন।

ক্যাশ বাক্সের ওপর এটি রাখুন

এই বিশেষ দিনে আপনি ক্যাশ বাক্সের উপরে কিছুটা সরষে রাখবেন, পারলে সঙ্গে কিছুটা হলুদ রাখবেন। যদি পারেন সাদা সরষে রাখার চেষ্টা করুন। এতে আপনার ব্যবসায় অনেক মুনাফা অর্জন করতে পারবেন।

ধূনোর সঙ্গে এগুলি জ্বালান

ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে এই বিশেষ দিনে ধূনোর সঙ্গে কর্পূর, তেজপাতা , লবঙ্গ পুড়িয়ে বাড়িতে দেখাবার পাশাপাশি ব্যবসার জায়গাতেও পোড়াবেন। এখানকার সমস্ত অশুভ দৃষ্টি কিংবা কেউ যদি আপনার ক্ষতি করতে চায়, তাও কিন্তু দূর হবে আর ব্যবসা হু হু করে উন্নতি করতে পারবেন আপনি।

ব্যবসার জায়গায় এগুলি বেঁধে রাখুন

যদি আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে চান ও ব্যবসা ক্ষেত্রে আরও এগিয়ে যেতে চান, তাহলে এই বিশেষ দিনে কড়ি, হলুদ, সুপারি, আতপ চাল একটি কাপড়ে বেঁধে আপনার ব্যবসার কোনও জায়গায় রেখে দিন। তবে এমন কোনও জায়গায় রাখবেন, যেখানে কেউ দেখতে না পায়। চাইলে এটি আপনি আপনার ক্যাশ বাক্সের মধ্যেও রাখতে পারেন। এতে আপনার ব্যবসাতে খুব উন্নতি হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+