পয়লা বৈশাখে তৈরি হচ্ছে এই শুভ যোগগুলি, বারো রাশির ব্যক্তিদের কেমন যেতে চলেছে, দেখুন
জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে পয়লা বৈশাখের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর চৈত্র সংক্রান্তির পরের দিন শুরু হয় নতুন বাংলা বছর। অর্থাৎ সূর্য যেদিন মেষ রাশিতে প্রবেশ করে। তারপরে দিন থেকে শুরু হয় বৈশাখ মাস। ১৪ এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ। এই বিশেষ দিনে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে।
ত্রিপুষ্কর যোগ, রবি যোগ ও সুকর্ম যোগ। নববর্ষের দিনেই ভাগ্য খুলবে কিছু রাশির ব্যক্তিদের। আবার কিছু রাশির ব্যক্তিদের অর্থহানির সম্ভাবনা রয়েছে। জানুন বারো রাশির ব্যক্তিদের কেমন যাবে।

- মেষ রাশি
মেষ রাশি জাতক জাতিকাদের এই সময় অত্যন্ত শুভ যাবে। এসময় আপনার আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে। প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে বেশ সুখে থাকতে পারবেন। জীবনে সব বাধা কেটে যাবে। তবে এসময় কারোর কাছে হুট করে মনের কথা বলবেন না। বছরের প্রথম দিনে মোটা অর্থ লাভ করতে পারবেন আপনি।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনাদের।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের পয়লা বৈশাখের সময় দিনটি অতটা শুভ নয়। এসময় নানান সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়বেন। তবে বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। পরিবারের কোনও ব্যক্তির সুখবরে আপনি আরোও খুশি হবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টি মিশ্র যাবে। এই সময় আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আত্মীয়দের থেকে বেশ ভালো খবর পেতে পারেন। তাছাড়া এই সময় আপনার মেজাজ খিটখিটে হয়ে থাকবে। তবে চাকরিতে পদোন্নতি হওয়ার কারণে আপনার মাথা কিন্তু বেশ ঠান্ডা থাকবে।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ হবে। এসময় আপনি বন্ধুদের সঙ্গে আনন্দ করে কাটাতে পারবেন। বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের এই সময়টি উত্থান-পতনের মধ্য দিয়েই যাবে। এসময় আপনি ভুল করা থেকে বিরত থাকুন। সন্তানের কোনোও সুখবরে আপনি খুশি হবেন। পয়লা বৈশাখ নতুন পরিকল্পনা করলে সেই কাজে সফলতা আসবে।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের এই সময়টি ততটা শুভ নয়। তাই এসময় কোনও নতুন পরিকল্পনা করার আগে বাবা-মায়ের পরামর্শ নিয়ে দূরে কোথাও ঘুরতে না যাওয়াই আপনার জন্য ভালো হবে। কারণ এই সময় আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের পয়লা বৈশাখ অত্যন্ত শুভ যাবে। এসময় আপনার বিরোধীরা আপনার কাজের জায়গায় চক্রান্ত করলেও কোনও লাভ করতে পারবেন না। এসময় আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। ভাইবোনের শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের এই সময় মোটামুটি যাবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার। বাড়তি খরচ বাড়বে। এই সময় যারা শিক্ষার্থী রয়েছেন তারা ভালো খবর পেতে পারেন।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে সফলতা আসবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। কর্মজীবনে উন্নতি হবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে আপনার।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের মিশ্র যাবে। এসময় আপনার ব্যবসায় মুনাফা অর্জন করতে হবে। কর্মজীবন একটু সমস্যা আসতে পারে। বাড়তি খরচ এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন আপনি।
- মীন রাশি
পয়লা বৈশাখে মীন রাশির জাতক-জাতিকাদের খুব ভালো কাটবে। এসময় আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। নয়া সম্পত্তি কিনতে পারেন। গাড়ি-বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications