আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে নতুন বছরেই বাড়িতে লাগান এই গাছগুলি
নতুন বছর আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর এই বছর নিয়ে সকলেরই নানান প্রত্যাশা থাকে। নতুন বছরে সুখে, শান্তিতে সকলেই কাটাতে চান, তা সকলের জীবনে যে হয়, তা নয়।
নতুন বছরে আপনি যদি আর্থিক দিকে লাভ করতে চান ও ধন-সম্পদ বাড়াতে চান তাহলে অবশ্যই বাড়িতে লাগান এই গাছগুলি। এতে আপনার জীবনে সফলতা আসবে, জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন। জানুন কোন কোন গাছ বাড়িতে লাগানো শুভ।

- তুলসী গাছ
হিন্দুধর্মে তুলসী গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই গাছকে পুজো করা হয় নিত্যদিন। নতুন বছরে আপনি যদি বাড়িতে তুলসী গাছ রোপণ করেন তাহলে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি লেগে থাকবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনিও। তাছাড়াও আপনার সম্পদ ক্রমশ বাড়তে থাকবে। এমনকি আর্থিকদিকে লাভ হবে আপনারও।
- শমী গাছ
শমী গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ। তাই নতুন বছরে বাড়িতে শমী গাছ লাগাতে পারেন আপনিও। এটি আপনার ঘরে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। আর্থিক দিকেও লাভ হবে। বাবা মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন। পরিবারের সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
- মানিপ্লান্ট
সুখ, সমৃদ্ধি বাড়াতে, আর্থিকদিকে উন্নতি চাইলে বাড়িতে অবশ্যই নতুন বছরে মানিপ্ল্যান্ট গাছ লাগান। অবশ্যই বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে মানিপ্লান্ট লাগাবেন। এটির বাড়ি, দক্ষিণ পূর্ব দিকে এটি লাগাতে পারেন। এতে আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয় পরিবারের সঙ্গেও সুখে থাকতে পারবেন আপনি।
- সাদা ফুলের গাছ
বাড়িতে সাদা ফুলের গাছ লাগানো অত্যন্ত শুভ। কারণ সাদা রঙ শান্তির প্রতীক। তাই সাদা ফুলের গাছ বাড়িতে লাগালে আপনার বাড়িতে সুখ-সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। প্রবেশ করবে ইতিবাচক শক্তি এবং জীবনে আসবে সফলতাও।
- বাঁশ গাছ
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে বাঁশ গাছ লাগানো অত্যন্ত শুভ। ঘরের নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক সঙ্কট কেটে যাবে। নতুন বছরে এই গাছ বাড়িতে লাগালে আপনার জীবনে সফলতা নিশ্চিত। জীবনে এগিয়ে যেতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications