Pitru Paksha 2023: পিতৃপক্ষের সময় কোন কোন স্বপ্ন দেখলে পূর্বপুরুষদের বিশেষ আশীর্বাদ পাবেন

জ্যোতিষশাস্ত্রে (astrology) পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে, এই সময়ে পূর্ব পুরুষদের আশীর্বাদ পেতে সকলেই চান। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। এই সময়ে পূর্বপুরুষদের সন্তুষ্ট করবার জন্য নানান নিয়মের কথা বলা হয়েছে, সেগুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। এই সময়ে এমন অনেক স্বপ্ন আছে যেগুলি দেখা খুব অশুভ।

আবার এমন অনেক স্বপ্ন আছে যেগুলি দেখা খুব শুভ। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ, যা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। এই ১৬ দিন পূর্বপুরুষদের বিশেষ আশীর্বাদ পান অনেকেই। কোন স্বপ্ন দেখা শুভ।

Pitru Paksha 2023

  • পূর্বপুরুষরা কেউ আপনার দিকে হাত বাড়াচ্ছেন

স্বপ্নে যদি আপনি দেখেন পূর্বপুরুষরা কেউ আপনার দিকে হাত বাড়াচ্ছেন, তাও কিন্তু অত্যন্ত শুভ। এর মানে পূর্বপুরুষেরা আপনার কাজে খুশি হয়েছেন এবং কোনও যদি সমস্যায় আপনি পড়েন, দ্রুত তা থেকে মুক্তি পাবেন। তাছাড়া ঘরের সুখ সমৃদ্ধ বিরাজ করবে। পরিবারে কারোর সঙ্গে কোনোও অশান্তি আপনার থাকবে না।

  • পূর্বপুরুষরা মিষ্টি বিতরণ করছেন

স্বপ্ন বিজ্ঞান অনুসারে বলা হয়, এই সময় যদি স্বপ্নে দেখেন যে পূর্বপুরুষরা মিষ্টি বিতরণ করছেন। এটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। পূর্বপুরুষদের জন্য আপনি যদি শ্রাদ্ধ অনুষ্ঠান করেন তাও কিন্তু খুব ভালো। এতে তারা খুশি হন এবং সন্তুষ্ট হন। তারা যদি সন্তুষ্ট হন তাহলে শুভ খবরে আরোও খুশি হয়ে উঠবেন।

  • পূর্বপুরুষের সঙ্গে কথা বলার অর্থ কী

পিতৃপক্ষের সময় যদি আপনি স্বপ্নে দেখেন যে পূর্বপুরুষের সঙ্গে কথা বলছেন, তাহলে ভবিষ্যতে আপনি ভালো কোনও সুখবর পেতে পারেন। আপনার জীবনে আরও সাফল্য আসতে পারে। আর্থিক দিকেও অনেক উন্নতি করবেন আপনি।

  • পূর্বপুরুষরা চুল আঁচড়াচ্ছেন

পূর্বপুরুষরা চুল আঁচড়াচ্ছেন, তা দেখাও অত্যন্ত শুভ। এর অর্থ মানেই শীঘ্রই আপনি আপনার অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এসময়। আপনার কর্মক্ষেত্রে থেকে ব্যবসা খুব সফলতা আসবে।

  • পূর্বপুরুষরা আশীর্বাদ করা দেখার অর্থ কী

স্বপ্ন বিজ্ঞান অনুসারে, যদি কেউ এই পিতৃপক্ষের সময় দেখেন পূর্বপুরুষরা তার স্বপ্নে এসে তার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন তাহলে আপনার জীবনের সফলতা নিশ্চিত। এতে আপনার পরিবার থেকে দাম্পত্য জীবনে আপনি খুব সুখে থাকবেন। আপনার কোনও বিষয় নিয়ে ঝুঁকি থাকবে না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+