Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাতের এই রেখাগুলি জীবনে নিয়ে আসে বিপুল সম্পদ ও উন্নতি, কী বলে জ্যোতিষ শাস্ত্র?

হাতের এই রেখাগুলি জীবনে নিয়ে আসে বিপুল সম্পদ ও উন্নতি, কী বলে জ্যোতিষ শাস্ত্র?

জ্যোতিষ শাস্ত্রের সবথেকে প্রাচীন এবং জনপ্রিয় গণনা মাধ্যম হল হস্তরেখা বিশ্লেষণ। এই পদ্ধতিই সবথেকে বেশি ব্যবহার করা হয় কোনও ব্যক্তির ভাগ্য বা ভবিষ্যৎ গণনার ক্ষেত্রে। পৃথিবীর প্রতিটি মানুষ বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করে আয় করেন। কিন্তু অনেকেই আছেন যাঁরা সঠিক ভাবে জীবন যাপনের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন না। কিন্তু আবার সেই সঙ্গে অনেকেই আছেন যাঁরা সামান্য কিছু পরিশ্রমেই বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে থাকেন। এমনকি তাঁরা সামান্য মাটি স্পর্শ করলেই তা যেন সোনায় পরিণত হয়। অর্থাৎ এই সকল ব্যক্তিরা অল্প পরিশ্রমেই অনেক অর্থের মালিক হতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এইরকম মানুষদের হাতে কিছু বিশেষ রেখা রয়েছে যা থেকে তাঁরা সর্বদা ধন সম্পদের দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ লাভ করেন। দেখে নেওয়া যাক হাতের কোন কোন বিশেষত্বের জন্য কোনও মানুষ জীবনে অনেক আয় উন্নতি করতে সক্ষম হন।

কী বলে হাতের রেখা

কী বলে হাতের রেখা

হস্তরেখাবিদ্যায় হাতের কিছু রেখা, চিহ্ন, অবস্থান ও পাহাড়কে অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে। যাঁদের হাতে এই রেখাগুলি থাকে তাঁরা জীবনে অনেক আয় উন্নতি করতে পারেন। শুধু তাই নয়, তাঁরা সব সময় সব কাজে সফলতা লাভ করে থাকেন। যাঁদের হাতের তালুতে বৃহস্পতি, শুক্র, চন্দ্র এবং বুধ পর্বত রয়েছে তাদের হাতে রাজলক্ষ্মী যোগ গঠিত হয়। এই যোগ ব্যক্তিকে অল্প বয়সেই প্রচুর সম্পদের মালিক করে তোলে।

 ভাগ্য রেখার অবস্থান

ভাগ্য রেখার অবস্থান

যে সকল ব্যক্তির হাতের তালুতে ভাগ্য রেখা চাঁদের পাহাড় থেকে কিছুটা বেরিয়ে এসে অবস্থান করে সেই সকল ব্যক্তিরা জীবনে প্রচুর ধন সম্পদ লাভ করে থাকেন।শুধুমাত্র তাই নয়, এই সকল ব্যক্তিরা অনেক খ্যাতিও লাভ করে থাকেন। তবে শুধুমাত্র যে আর্থিক উন্নতি লাভ করেন এই সকল ব্যক্তিরা জাতি নয়, তাঁদের নানা রকমের ধর্মীয় কাজেও বেশ ভালোই ঝোঁক থাকে।

 জীবন রেখা থেকে উৎপন্ন ভাগ্য রেখা

জীবন রেখা থেকে উৎপন্ন ভাগ্য রেখা

অনেক সময় কিছু কিছু মানুষের হাতে একাধিক ভাগ্য রেখার অবস্থান থাকে। শনি গ্রহও যদি এই সমস্ত লোকদের শুভ ফল দেয়, তাহলে এই ব্যক্তিরা জীবনে প্রচুর ধন, সুখ এবং সমৃদ্ধি লাভ করেন। তারা সবকিছুতেই সফলতা পায়। বলা যায় ভাগ্য তাঁদের প্রতি সম্পূর্ণ সদয় থাকে। আবার যে সকল ব্যক্তিদের হাতে ভাগ্য রেখা জীবন রেখা থেকে উৎপন্ন হয়ে নেমে আসে সেই সকল ব্যক্তিরাও জীবনে অঢেল সম্পদের মালিক হন। এমনকি তাঁদের জীবনে কখনই কোনও সুখ বা বৈভব কিছুর অভাব হয় না।

হাতে শুভ চিহ্ন

হাতে শুভ চিহ্ন

অনেক মানুষ এমন থাকেন যাঁদের হাতে পতাকা, চক্র, স্বস্তিক, পদ্ম, মাছের মতো শুভ চিহ্ন রয়েছে, সেই সকল ব্যক্তিরাও খুব ভাগ্যবান হয়ে থাকেন। সম্পদের দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে এই সকল মানুষদের উপর। এই সকল ব্যক্তিরা তাঁদের জীবনে প্রচুর ধন দৌলত এবং ঐশ্বর্য লাভ করতে সক্ষম হন। সেই সঙ্গে এই সকল ব্যক্তিরা জীবনে কোনও বড় পদে পৌঁছতে সক্ষম হন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+