ভাইয়ের শুভ কামনায় রাশি অনুযায়ী দিদিরা তাঁদের হাতে এই রঙের রাখি বাঁধুন
হিন্দুদের কাছে রাখি বন্ধন উৎসব অত্যন্ত শুভ। এই শুভ উৎসবের জন্য ভাই ও বোনেরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। ভাইদের হাতে রাখি পরিয়ে বোনেরা তাদের শুভ কামনা করেন। চলতি বছর ১৯ অগাস্ট মাসে পালিত হবে রাখি পূর্ণিমা। এদিন বোনেরা দাদাদের হাতে রাখি পরিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন।
এতে তার দাদারা খুব সুস্থ থাকেন। তাদের শরীর ভালো থাকবে। এবং তারা দীর্ঘাযুব হবে। রাশি অনুযায়ী আপনি এই রঙের রাখি পরাবেন আপনার ভাই বা দাদাকে। তবেই আপনার ভাই কিন্তু জীবনে খুব সুখী হবেন। দেখুন কোন রাশির বোনেরা তার ভাইকে কী রঙের রাশি পরাবেন।

- মেষ রাশি
মেষ রাশির দিদিরা আপনার ভাইকে হলুদ রঙের রাখি পরান। তাহলে তার ভাগ্যের দ্বার খুলবে। তাঁর আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। জীবনে সে খুব এগিয়ে যেতে পারবেন। তিনি কোনও কাজেই পিছিয়ে যাবেন না।
- বৃষ রাশি
বৃষ রাশির বোনেরা সবুজ রাখি পরাবেন তার ভাইকে। এতে আপনার ভাই আরও সুখী হবেন। সুস্থ থাকবেন। এতে আপনার দাদার সঙ্গে আপনার ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে। তাই অবশ্যই এই রঙের রাখি পরাবেন ভাইকে।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিরা বেগুনি রঙয়ের রাখি আপনার ভাইয়ের হাতে বাঁধবেন। এতে তাদের ভাগ্য উজ্জ্বল হবে। আয়, উন্নতির পথ খুলবে। তারা খুব সুখে থাকতে পারবেন। কোনও কাজে তাঁরা পিছিয়ে পরবেন না।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিরা যদি তাদের ভাইয়ের ভালো চান ও ভাইকে সুখী করতে চান তাহলে অবশ্যই দাদার হাতে হলুদ রঙের রাখি পরাবেন। এতে আপনার দাদার মনের ইচ্ছা পূরণ হবে।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিরা ভাইয়ের হাতে লাল রঙের রাখি বেঁধে দিন। এতে তাদের জীবনের প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। তাঁদের আয়ু বাড়বে। তাঁরা জীবনে খুব সুখী হবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির বোনেরা ভাইয়ের হাতে অবশ্যই সাদা বা ক্রিম রঙের রাখি বেঁধে দিন। এতে তাঁদের জীবনে তাদের সুখ-সমৃদ্ধি ক্রমশ বাড়তে থাকবে। তাদের চাকরিতেও পদোন্নতি হবে। এমনকি তাঁরা দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে খুব সুখী হবেন।
- তুলা রাশি
তুলা রাশির বোনেরা ভাইয়ের হাতে বেগুনি বা সবুজ রঙের রাখি বাঁধবেন। এতে আপনার ভাই জীবনে আরও সুখী হবেন। কোনও কাজেই তাঁরা পিছিয়ে যাবেন না। তাঁরা কর্মজীবন থেকে ব্যবসায় খুব এগিয়ে যেতে পারবেন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির দিদিরা ভাইয়ের হাতে সাদা রঙের রাখি বাঁধবেন। তাদের সম্পদ বৃদ্ধি পেতে থাকবে। তাঁরা প্রচুর টাকার মালিক হবেন। ভাগ্যের দ্বার তাঁদের খোলা থাকবে। তাঁরা কোনও কাজে পিছিয়ে পরবেন না।
- ধনু রাশি
ধনু রাশির বোনেরা তার ভাইয়ের দাদার হাতে অবশ্যই কমলার রঙের রাখি বাঁধবেন। এতে আপনার ভাইয়ের ভাগ্য উজ্জ্বল হবে। সেই সঙ্গে তাদের জীবনের সমস্ত বাধা দূর হবে। ব্যবসায়ক্ষেত্রে তাঁরা খুব সাফল্য পাবেন।
- মকর রাশি
মকর রাশির বোনেরা তাঁদের ভাই বা দাদাকে আরও সুখী করতে চান তাহলে অবশ্যই তাকে লাল ও কমলা রঙের রাখি বেঁধে দিন হাতে। এতে আপনার দাদা সর্বদাই মানসিক শান্তিতে থাকবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির বোনেরা সবুজ রঙের রাখি বাঁধবেন। আপনার দাদার হাতে এই রঙের রাখি বাঁধলে তিনি খুব সুখে থাকতে পারেন। পরিবারের সকলের সঙ্গে তিনি সুখে থাকতে পারবেন। এতে আপনার দাদার আর্থিকদিকে খুব লাভ হবে।
- মীন রাশি
মীন রাশির দিদিরা তাঁর দাদার হাতে লাল রঙের রাখি রাখবেন। তাঁর ভাইয়ের হাতে এই রঙের রাখি বাঁধলে সে খুব সুখে থাকতে পারবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। এতে তাদের সৌভাগ্য, সমৃদ্ধি বাড়তে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications