New year 2025: ২০২৫ সালেই বৃহস্পতির রাশিতে প্রবেশ করবে শনি, সুখ, সমৃদ্ধিতে ভরবে কাদের জীবন
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। কর্মদাতা গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, তা আবার কারোর জন্য অশুভ হতে পারে। ২০২৫ সাল আসতে আর বেশি বাকি নেই।
আর এই বছরেই ঘর পরিবর্তন করবে এই গ্রহ অর্থাৎ ২৯ মার্চ। শনি কুম্ভ রাশি ছেড়ে বৃহস্পতি রাশি মীন রাশিতে প্রবেশ করবে। জানেন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই তালিকায়?

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। আর্থিকদিকে লাভ হবে। কর্মজীবন থেকে ব্যবসায়ে আপনি খুব এগিয়ে যেতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার।
দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে খুব লাভ হবে। কঠোর পরিশ্রম করলে জীবনে পূর্ণ ফল পাবেন। তাছাড়া সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। শারীরিক ও মানসিকভাবে ভালো থাকতে পারবেন। এই সময় ব্যবসায় খুব লাভ হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় ব্যবসায় আপনার কোনও ক্ষতি হবে না। তাছাড়া সমাজে সম্মান বাড়বে। যারা চাকরিজীবী রয়েছেন, তাদের খুব লাভ হবে। চাকরিতে পদোন্নতি হবে। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। সন্তানের শুভ খবরে আপনার মনে খুশি লেগে থাকবে। তাছাড়া আপনি যদি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। কোনও শুভ কাজে পিছিয়ে পড়বেন না আপনি।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় দাম্পত্য ও বিবাহিত জীবনেও আপনি সুখী হবেন। অর্থপ্রাপ্তি নিশ্চিত। লটারি কাটতে পারেন, সেখানে আপনার অর্থপ্রাপ্তি হবে। তাছাড়া আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি অনুকূলে থাকবে।
মানসিক চাপ অনেকটাই কমবে। ব্যবসায় খুব লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা ভালো লাভ পেতে পারেন। আপনার কোনও মামলা, আদালতে থাকলে সিদ্ধান্ত আপনার পক্ষেই হবে। নতুন জমি ও বাড়ি কিনতে পারেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications