New Year 2025: বারো বছর পর মিথুনে প্রবেশ গুরু গ্রহের, বৃহস্পতির প্রভাবে অর্থ সুখ পাবেন কারা

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গুরু গ্রহ বলেই মনে করা হয় বৃহস্পতি গ্রহকে। এই গ্রহ যখন ঘর-বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার তা কারোর জীবনে নেতিবাচক হতে পারে।

বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে রয়েছে। ২০২৫ সালে রাশি পরিবর্তন করবে এই গ্রহ। আগামী বছর বৃহস্পতি তিনগুণ বেশি শক্তিশালী হয়ে উঠবে। ২০২৫ সালের ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। ১৮ অক্টোবর পর্যন্ত একই রাশিতে থাকবে সে। ১২ বছর পর মিথুন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।

future prediction

তারপর কর্কট রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এই গ্রহ ঘর পরিবর্তনে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন তারা। জানুন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন।

  • মেষ রাশি

২০২৫ সালে বৃহস্পতির প্রভাবে মেষ রাশির ব্যক্তিদের আর্থিকদিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। কোনও কাজেই তারা পিছিয়ে পড়বেন না। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন না। নয়া সম্পত্তির মালিক হবেন তারা। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে পারেন। আপনার মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন।

  • মিথুন রাশি

২০২৫ সালে বৃহস্পতির কৃপায় মিথুন রাশির ব্যক্তিদের জীবনে সফলতা আসবে। পরিবেশ অনুকূলে থাকবে। তাছাড়া নতুন চাকরি থেকে ব্যবসাতেও আসবে সফলতা। এসময় আপনার অষ্টম করে প্রবেশ করবে বৃহস্পতি। তাই আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। এই সময়টি আপনার কেরিয়ার ও ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য শুভ হবে। কর্মরত ব্যক্তিরা যারা চাকরিতে একটি ভালো সুযোগ খুঁজছিলেন তাদের ইচ্ছা এই সময়ে পূরণ হতে পারে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও খুব সুখী হবেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। তাই আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে বৃহস্পতি। সন্তানের কোনও সুখবরে আপনার মনে খুশি থাকবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জীবনেও সফলতা আসবে। আপনার স্ত্রীর কিছু বড় অর্জনের কারণে পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে। এসময় কোনও কাজে পিছিয়ে যাবেন না। ব্যবসায়ে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা তাদের ইচ্ছানুযায়ী পদোন্নতি হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+