New Year 2024: নতুন বছরে এই রাজযোগগুলির শুভ প্রভাবে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কারা

New Year 2024:জ্যোতিষশাস্ত্র অনুসারে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। আবার গ্রহরা স্থান বদল সময় নানান রকম যোগও তৈরি করে।

ডিসেম্বর মাসে মঙ্গল ও শনিদেব মিলে তৈরি করবে শশরাজযোগ, শুক্র তৈরি করবে মালব্য রাজযোগ, মঙ্গল তৈরি করবে রুচক রাজযোগ। ৩০ বছর পর একসঙ্গে গঠিত হচ্ছে এই রাজযোগগুলি। যার বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর, তালিকায় রয়েছে কোন কোন রাশির ব্যক্তিরা, দেখুন।

New Year 2024

  • বৃষ রাশি

রাজযোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের উপর। এসময় প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। তাছাড়া সম্মান ও সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে। কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজের জন্য আপনাকে বিদেশ যাত্রা করতে হতে পারে, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) ব্যক্তিদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। যারা কয়লা, পরিবহন, হোটেলের ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্য আসতে পারে। তাছাড়া এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, নয়া সম্পত্তির মালিক হবেন আপনি। আপনি যে সমস্যাগুলি নিয়ে কিছুদিন ধরে চিন্তিত ছিলেন তা কোনও বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সমাধান হয়ে যাবে। ব্যবসারসঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্খিত সুবিধা পাবেন। দীর্ঘদিন ধরে একটি যানবাহন বা বিলাসবহুল জিনিস কেনার চেষ্টা করছেন আপনি, তাও কিনতে পারবেন। সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। আপনি প্রত্যেকটি কাজেই বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন।

  • কুম্ভ রাশি

কর্মজীবন থেকে ব্যবসায়ে কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিরা খুব এগিয়ে যেতে পারবেন। এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। জমি ও ভবন ক্রয়-বিক্রয় করে লাভবান হবে। ব্যবসায় লাভ ও অগ্রগতির সুযোগ আসবে। এই সময়ের মধ্যে, বাড়িতে প্রিয়জনের আগমনের কারণে আনন্দের পরিবেশ বজায় থাকবে। মানসিক চাপ কমবে। কর্মজীবন অনেক উন্নতি করতে পারবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে বেতন বাড়তে পারে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+