New Year 2024: গজকেশরী ও গুরু পুষ্য যোগে নয়া বছরে গাড়ি-বাড়ি কেনার সৌভাগ্য হবে কাদের?

প্রায় প্রত্যেক মাসেই গ্রহরা নির্দিষ্ট সময় মতো ঘর পরিবর্তন করে থাকে, অনেক সময় তারা নানান রকম যোগও তৈরি করে। ডিসেম্বর মাসের ৩১ তারিখ বৃহস্পতি মেষ রাশিতে মার্গী হতে চলেছে। আর এই কারণে তৈরি হবে 'গজকেশরী যোগ’। এছাড়াও একই সময় তৈরি হবে 'গুরু পুষ্য যোগ’ও। বিশেষজ্ঞদের মতে, এই যোগ অত্যন্ত শুভ। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর।

গুরু পুষ্য যোগ ২৯ ডিসেম্বর সকাল ১টায় শুরু হবে ৩০ ডিসেম্বর ভোর তিনটে ১০ মিনিটে শেষ হবে। যেহেতু বৃহস্পতি এটি তৈরি হবে সেহেতু এটিকে আমরা গুরু পুষ্য নক্ষত্রও বলে থাকি। এদিন যদি আপনি কেনাকাটা করেন তাও কিন্তু অত্যন্ত শুভ। এর সঙ্গে তৈরি হচ্ছে 'গজকেশরী যোগ’, শুভ প্রভাব পড়বে কোন রাশির জাতক জাতিকাদের উপর, দেখুন।

New Year 2024

  • মেষ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের উপর। এসময় প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। শুধু তাই নয়, যারা চাকরি করছেন তাদের জীবনে সফলতা সাফল্যের সময় শুরু হবে। কাজের জন্য আপনি সকলের কাছে প্রশংসা পাবেন। এমনকি কঠোর পরিশ্রম করলে পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। আপনি জীবনে যে কাজে হাত দেবেন সেই কাজেই মিলবে সফলতাও। গুরুত্বপূর্ণ কাজের ঝুঁকি নিতে পারেন। তাছাড়া পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন এই রাশির ব্যক্তিরা।

  • তুলা রাশি

তুলা রাশির (libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এইসময়ে প্রত্যেকটি কাজে যেমন সফলতা মিলবে ঠিক তেমনই পরিবারে অশান্তির পরিবেশ থেকেও বের হতে পারবেন, দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। সন্তানের কোনোও সুখবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। আপনার ব্যাংক ব্যালেন্স ক্রমশ বাড়তে থাকবে। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। প্রতিযোগিতামূলক যেকোনোও পরীক্ষা দিলে সেখানে আপনার সফলতা আসার সম্ভাবনা রয়েছে। ভাইবোনেদের সঙ্গে আপনি বিদেশে ঘুরতে যেতে পারেন। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। আর্থিক অবস্থারও খুব উন্নতি হবে।

  • ধনু রাশি

২০২৪ সালে সাফল্যের সময় শুরু ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের, এই রাশির অধিপতি হল বৃহস্পতি। তাই এসময়ে আপনার পঞ্চম ঘরে তৈরি হবে 'গজকেশরী যোগ’ । আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। আইনি সমস্যা থেকে বের হতে পারবেন। যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। নয়া সম্পত্তির মালিক হবেন আপনিও। এসময় প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+