Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন বছরের শুরুতেই শনির ত্রিগ্রহী যোগ, এই রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়বে

নতুন বছরের শুরুতেই শনির ত্রিগ্রহী যোগ

নতুন বছর আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর ২০২২ সাল কেমন কাটতে চলেছে তা জানার জন্য এখন থেকেই সবাই উদ্বিগ্ন হয়ে রয়েছেন। ভবিষ্যতের বিষয়ে জানার এই কৌতুহলকে মেটায় বার্ষিক রাশিফল। তার ওপর যদি রাশির ওপর শনির দৃষ্টি থাকে তবে তা ভালোর দিকেও নিয়ে যেতে পারে আবার খারাপের পথেও চালনা করতে পারে। আজকে জেনে নেওয়া যাক জীবনের ওপর প্রভাব ফেলতে পারে সেই শনি গ্রহের বিষয়ে। আসন্ন বছরে শনি নিজের রাশি মকরে এমন একটি যোগ তৈরি করতে চলেছে যা সব ১২টি রাশির ওপর প্রভাব ফেলবে।

তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ

তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ

২০২২ সালের শুরুর দিকে শনি গ্রহের মকর রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হবে, যার ভারী প্রভাব পড়বে এই বিশেষ রাশিগুলির ওপর। আসলে শনি নিজের রাশি মকরে প্রথম থেকেই রয়েছে এব ৫ জানুয়ারি বুধও এই মকর রাশিতে প্রবেশ করবে। শুধু তাই নয়, ১৪ জানুয়ারি সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। মকর রাশিতে শনি, বুধ ও সূর্যের যুতি ত্রিগ্রহী যোগের সৃষ্টি করবে। । যেটাকে জ্যোতিষে শুভ বলে মনে করা হচ্ছে না। বিশেষ এই রাশিগুলির ওপর এর প্রভাবের ফলে সমস্যা দেখা দিতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময় কর্কট রাশির লোকেদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। শত্রুর সঙ্গে মোকাবিলা হবে। এমন কোনও কাজ এই সময় করবেন না যাতে সম্মান হানি হয়। নয়তো কেরিয়ারে তার খারাপ প্রভাব পড়বে। অশান্তি হতে পারে। বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন না। এরফলে মানসিক অবসাদের শিকার হতে পারেন।ন

 কন্যা রাশি

কন্যা রাশি

এই সময় কন্যা রাশির লোকেরা নিজেদের স্বাস্থ্যের ওপর মনোযোগ দিন। পেটের সমস্যা চিন্তায় ফেলতে পারে। তাই খাওয়া-দাওয়ার যত্ন নিন। অত্যন্ত সাবধান। বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। অশান্তি এড়িয়ে যান।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতকদের স্বাস্থ্যের জন্য ত্রিগ্রহী যোগও ভালো যাবে না। টেনশন বাড়বে। শারীরিক সমস্যারও সম্মুখীন হতে পারেন। মানসিক অবসাদ বাড়বে। হাসপাতালেও যেতে হতে পারে। গলা, বুক ও কোমরে ব্যথার সমস্যা হতে পারে।

 ধনু রাশি

ধনু রাশি

জানুয়ারি মাস ধনু রাশির জাতকদের জন্য কঠিন। স্বাস্থ্য ছাড়াও ধনু রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে এই সময়। ভুল করেও আপনার সঙ্গীর সঙ্গে ঝামেলা করবেন না। এতে টেনশন বাড়বে। দাম্পত্য জীবনে ওঠা-নামা দেখা দিতে পারে। স্বাস্থ্যের প্রতি সাবধানতা অবলম্বন করুন।

মকর রাশি

মকর রাশি

ত্রিগ্রহী যোগের প্রভাবে অপ্রয়োজনীয় খরচ মকর রাশির জাতকদের বাজেট নষ্ট করবে। স্বাস্থ্যেও খরচ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নেওয়া ভাল হবে এই সময়। এ সময় আর্থিক অনটনের মুখোমুখি হতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+