এই শুভ রাজযোগের প্রভাবে চাকরিতে প্রোমোশন থেকে প্রেম জীবন সুখে কাটবে কাদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কখনও কোন রাশির ব্যক্তিদের খুব ভালো হয়, আবার কিছু রাশির ব্যক্তিদের জন্য খুব খারাপও হয়।

সে সময় তারা নানান রকম যোগ ও রাজযোগের সৃষ্টি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকলের ওপর। এপ্রিল মাসের ২০ তারিখ ভোর ৪ টে ২০ মিনিটে তৈরি হতে চলেছে 'নবপঞ্চম রাজযোগ’। গ্রহের সেনাপতি মঙ্গল ও নেপচুন গ্রহ একে অপরের থেকে ১২০ ডিগ্রি থেকে অবস্থান করছে।

love

নেপচুন গ্রহ ১৪ বছর ধরে একই রাশিতে থাকে। বর্তমানে মীন রাশিতে গোচর করছে। এসময় মঙ্গল এই গ্রহ থেকেই ১২০ ডিগ্রি করে অবস্থান করছে, যে কারণেই তৈরি হচ্ছে 'নবপঞ্চম রাজযোগ’। কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে। কারাই বা জীবনে এগিয়ে যেতে পারবেন জানুন।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময়। এসময় আপনারা কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। চাকরি জীবন থেকে বিবাহিত জীবনেও সুখী হবেন। শুধু তাই নয়, এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। এসময় শরীর চর্চার দিকে বিশেষ নজর দিন। শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সুখের সময়। এসময় আরাম, আয়েশ করে সকল কাজ করতে পারবেন। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি। তাছাড়া প্রেম জীবনে জন্য শুভ সময়। যারা সংগীতের সঙ্গে যুক্ত, তাদের জীবনে সুখের সময়। একে অপরের প্রতি ভালোবাসা বজায় থাকবে। তাই দাম্পত্য জীবন ও আপনার সুখ লেগে থাকবে। এসময় আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন, সেখান থেকে লাভের মুখ দেখতে পাবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন।

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। এসময় আপনার কথায় সকলেই খুশি হবেন। তাছাড়া যারা চাকরি করছেন কিংবা নতুন চাকরির খোঁজ করছেন। তাদের জন্য শুভ সময়। যারা পরিবারের সদস্যদের সঙ্গে যদি আপনার অশান্তির লেগে থাকে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন আপনি। আপনার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। স্ত্রীর বিশেষ পরামর্শ পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+